OPPO তাদের নতুন ফ্ল্যাগশিপ OPPO Pad 4 Pro ট্যাবলেট লঞ্চের প্রস্তুতি করছে। এই গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Pad 3 Pro ট্যাবলেটের সাক্সেসার হতে চলেছে। আপকামিং Find X8 Ultra ফোনের সঙ্গে OPPO Pad 4 Pro ট্যাবলেটটি চীনে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই মাসের শুরুতে 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল এবং এবার বেঞ্চমার্কিং সাইট Geekbench ডেটাবেসে ট্যাবলেটটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
OPPO Pad 4 Pro এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (গীকবেঞ্চ)
- Geekbench সাইটে OPPO Pad 4 Pro ট্যাবলেটটি OPD2409 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এটি একই মডেল নাম্বার সহ চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।
- লিস্টিঙের মাধ্যমে ‘sun’ কোডনেম সহ মাদারবোর্ড এবং ‘walt’ গভার্নার লেখা রয়েছে।
- প্রসেসর কনফ্রিগ্রেশনে 3.53GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 4.32GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর রয়েছে। লিস্টিঙের সোর্স কোডে Adreno 830 GPU এর উল্লেখ করা হয়েছে।
- ফলে এতে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে কোম্পানির আগের OPPO Pad 3 Pro মডেলটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ পেশ করা হয়েছিল।
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী OPPO Pad 4 Pro ট্যাবলেটটিতে 16GB RAM থাকবে এবং লঞ্চের সময় আরও অপশন থাকবে বলে আশা করা হচ্ছে।
- এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।
- OPPO Pad 4 Pro ট্যাবলেটটি সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে 2,633 এবং 7,779 স্কোর পেয়েছে।
OPPO Pad 4 Pro সম্পর্কে জানা গেছে…
- 3C সার্টিফিকেশন সাইটে OPPO Pad 4 Pro ট্যাবলেটটি 80W ফাস্ট চার্জিং ফিচার সহ দেখা গেছে। আগের মডেলের 67W চার্জিং ফিচারের তুলনায় আপগ্রেডেড।
- আপকামিং ট্যাবলেটটিতে 3.4K রেজোলিউশন সাপোর্টেড 13.2 ইঞ্চির ডিসপ্লে এবং 10,000mAh ব্যাটারি ইউনিট থাকবে বলে শোনা যাচ্ছে।
- OPPO এর সহযোগী ব্র্যান্ড OnePlus তাদের তথাকথিত OnePlus Pad 2 Pro ডিভাইসে কাজ করছে। গ্লোবাল বাজারে এটি Pad 4 Pro এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
- মনে করিয়েদিই ওয়ানপ্লাস প্যাড 2 এর স্পেসিফিকেশন প্যাড 3 প্রো মতো রয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ওয়ানপ্লাস প্যাড 2 প্রো ট্যাবলেটটির গ্লোবাল বাজারে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে আগের মডেল ভারতে 42,999 টাকা দামে পেশ করা হয়েছিল।









