4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও 16 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে পেশ হলো Huawei P Smart Z

বিভিন্ন টেক কোম্পানি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রথমে নচ এবং এরপর ওয়াটারড্রপ নচ, হ‍্যালো নচ, ডিউড্রপ নচ, পাঞ্চহোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছে। কয়েক দিন আগে খবর পাওয়া গেছে রিয়েলমি ও শাওমিও এমন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যার মধ্যে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। শোনা গেছিল হুয়াইও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে নতুন ফোন লঞ্চ করবে যা Huawei P Smart Z নামে লঞ্চ করা হবে। আজ ফোনটি শপিং সাইট আমাজনে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখানে ফোনটি সম্পর্কে সব তথ্য দেওয়া আছে।

ভুল করে গিলে ফেললেন AirPod, বাইরে বেরোলো শৌচাগারে! এখনও বাজছে গান!

লুক
Huawei P Smart Z ফোনটি এখনও অফিসিয়ালি লঞ্চ করা না হলেও আমাজনে এর ফোটো ও স্পেসিফিকেশন লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস হবে এবং এর ওপরে বাঁদিকে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও এর নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে।

ফোনের ব‍্যাক প‍্যানেলে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। জানা গেছে Huawei P Smart Z এর রেয়ার ক‍্যামেরা এআই টেকনিকযুক্ত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনের নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন
আমাজন ইটালির ওয়েবসাইটে Huawei P Smart Z এর সম্পূর্ণ স্পেসিফিকেশন লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুল এইচডি+ বড় ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। আমাজনের তথ্য অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই ওএসের সঙ্গে ইএম‌ইউআই 9;সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য Huawei P Smart Z তে মিডিয়াটেক কিরীন 710 চিপসেট থাকবে।

15 মে লঞ্চ হবে রিয়েলমির প্রথম পপ আপ ক‍্যামেরাওয়ালা ফোন Realme X, সঙ্গে আসবে Realme X Youth Edition

কোম্পানির পক্ষ থেকে Huawei P Smart Z তে 4 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে।

সেলফির জন্য Huawei P Smart Z তে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক‍্যামেরা থাকবে। এই ফোনে ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্ট করবে। এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ওয়েবসাইটে এই ফোনটির ব্ল‍্যাক, গ্ৰিন ও ব্লু কালার ভেরিয়েন্টের উল্লেখ আছে। ফোনটির দাম 279 ইউরো অর্থাৎ প্রায় 21,500 টাকা বলা হয়েছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here