অ্যাপেল কোম্পানির নাম বিখ্যাত টেক কোম্পানিগুলির শীর্ষে থাকে সবসময়। শুধুমাত্র দাম নয়, কোয়ালিটির দিক থেকেও কোম্পানির প্রতিটি প্রোডাক্ট যথেষ্ট হিট করে। অ্যাপেল প্রোডাক্টগুলি কতটা দুর্দান্ত হয় তা অ্যাপেল ইউজারদের খুব ভালো ভাবেই জানা আছে। তবে আজ এমন একটি অবাক করা ঘটনা ঘটেছে যার ফলে শুধুমাত্র অ্যাপেলের নাম জনসমক্ষে উঠে আসেনি, বরং সাধারণ মানুষ যথেষ্ট কনফিউজড হয়ে গেছে। ঘটনাটি অনেকটা এরকম, এক ব্যাক্তি ভুল করে AirPod গিলে ফেলেন এবং পরে তা মলের সঙ্গে বেরিয়ে আসে, সবচেয়ে বড় কথা তারপরেও এটি ঠিকমতো কাজ করছিল।
15 মে লঞ্চ হবে রিয়েলমির প্রথম পপ আপ ক্যামেরাওয়ালা ফোন Realme X, সঙ্গে আসবে Realme X Youth Edition.
যা ঘটেছিল…
তাইওয়ানের বাসিন্দা Ben Hsu এই ঘটনা ঘটিয়েছেন। বেন জানিয়েছেন একদিন রাতে তিনি অ্যাপেলের ওয়ারলেস হেডফোন অর্থাৎ AirPod কানে দিয়ে গান শুনছিলেন। এই অবস্থাতেই তিনি ঘুমিয়ে পড়েন। যখন তাঁর ঘুম ভাঙ্গে তিনি দেখেন তাঁর একটি কানে AirPod থাকলেও অন্য কানের থেকে হারিয়ে গেছে। বেন তাঁর বিছানায় ও আশেপাশে অনেক খুঁজেও তাঁর AirPod পাননি।
এরপর বেন তাঁর আইফোনের সাহায্যে AirPod ট্র্যাক করার চেষ্টা করেন। ট্র্যাক করে জানতে পারেন তাঁর AirPod ঘরের মধ্যেই কোথাও আছে। মন দিয়ে শুনে তিনি লক্ষ্য করেন তাঁর AirPod বিপ বিপ করে আওয়াজও করছিল। বেন সেই নোটিফিকেশনের আওয়াজ ফলো করেন। সেই আওয়াজ লক্ষ্য করে তিনি আরও একবার তাঁর বিছানা, বালিশ, চাদর ও কম্বল খুঁজে ফেলেন। তবুও AirPod খুঁজে পাননি। হঠাৎ তিনি লক্ষ্য করেন এই বিপ আওয়াজ তাঁর পেটের মধ্যে থেকেই বের হচ্ছে।
আওয়াজ শুনে তিনি বুঝতে পারেন তাঁর হারিয়ে যাওয়া AirPod অন্য কোথাও নয় বরং তাঁর পেটের মধ্যেই আছে। ঘুমানোর সময় কোনো ভাবে তাঁর AirPod মুখে চলে যায় এবং তিনি সেটা গিলে ফেলেন। ঘুমের মধ্যে তিনি এই ঘটনার বিন্দুমাত্র টের পাননি। পুরো ঘটনা বুঝে তিনি হাসপাতালে ছোটেন।

হাসপাতালে গিয়ে ইউজার X-ray করলে রিপোর্টে দেখা যায় তাঁর পেটের মধ্যে AirPod আটকে রয়েছে। অবস্থা দেখে সার্জেন তাকে জানান অপারেশন করে তাঁর AirPod পেট থেকে বের করতে হবে। কিন্তু তার আগে সার্জেন উপদেশ দেন প্রাকৃতিক নিয়মে অর্থাৎ মলত্যাগের মাধ্যমে AirPod বের করার চেষ্টা করতে।
আবার ব্যানড হলো PUBG, এবার কি ভারতের পালা?
জেনে অবাক হবেন এই দেহাতি টোটকা সত্যিই কাজে আসে। বেনের পেটের AirPod মলের সঙ্গে পেটের বাইরে বেরিয়ে আসে। বেন AirPod বেরনোর জন্য খুশি তো ছিলেনই, কিন্তু তিনি আরও বেশি খুশি ছিলেন কারণ পেট থেকে বেরনোর পরেও তাঁর AirPod ঠিকমতো কাজ করছিল। মুখের মধ্যে দিয়ে পেটে গিয়ে, সেখানে যথেষ্ট সময় কাটানোর পর মলের মাধ্যমে বেরনোর পরেও AirPod এ 41 শতাংশ ব্যাটারী বাকি ছিল।
AirPod ইউজার তাঁর অ্যাপেল ওয়ারলেস হেডফোন ভালো করে ধুয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেন। এটি এখনও সচল ছিল। বেন এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ বলেন অ্যাপেলের এই প্রোডাক্ট কোনো জাদুর থেকে কম নয়। বেন The Daily Mail এর রিপোর্টে বলেন তাঁর AirPod সার্বজনীন শৌচাগারে পেট থেকে বেরোয়। এর থেকেই এই প্রোডাক্টের ওয়াটারপ্রুফিঙের পরিচয় পাওয়া যায়।
যাই হোক বেন তাঁর হারিয়ে যাওয়া AirPod ফিরে পান, সে যেভাবেই হোক না কেন। কিন্তু পাঠকদের কাছে আমাদের অনুরোধ এই ধরনের গাফিলতি আপনারা করবেন না। আপনার প্রোডাক্ট ওয়াটারপ্রুফ হলেও এর কোনো মানে নেই যে আপনার শরীরও বেনের মতো মজবুত ও সুঠাম।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










