পপ আপ সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Huawei Y9 Prime (2019)

Huawei বুধবার তাদের Y9 Prime (2019) ফোনটি লঞ্চ করে। এই ফোনটি গত বছর লঞ্চ করা Y9 Prime (2018) এর আপগ্ৰেডেড ভার্সন। আবার এটি এই ব্র‍্যান্ডের দ্বিতীয় স্মার্টফোন যেখানে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এর আগে কোম্পানি কিছু দিন আগে তাদের প্রথম সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন P Smart Z লঞ্চ করেছিল।

Redmi 7 কে টক্কর দিতে ভারতে এল Nokia 4.2, অসাধারণ ফিচারের সঙ্গে বানাতে পারে নতুন রেকর্ড

স্পেসিফিকেশন
Huawei Y9 Prime (2019) ফোনটিতে 6.59 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এছাড়া এই ফোনে হাইসিলিকন কিরিন 710 চিপসেট ও মালি-জি51 এমপি4 জিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট আছে। এই ফোনটি ইএম‌ইউআইসহ অ্যান্ড্রয়েড 9.0 পাইযুক্ত। এছাড়াও এতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Huawei Y9 Prime (2019) তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা, 8;মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের পপ আপ শুটার ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

নতুন কাস্টমারদের জন্য Vodafone নিয়ে একটি অসাধারণ অফার, ফ্রিতে পাওয়া যাবে অনেক সুবিধা

ফোনটির দাম ও সেল সম্পর্কে কোনো অফিসিয়াল সঠিক তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটির সেল শুরু হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here