ওপ্পোর সাব ব্র্যান্ড হিসেবে নিজের যাত্রা শুরু করে রিয়েলমি আজ তাদের আগামী স্মার্টফোন Realme X লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সপ্তাহেই চীনে এই ফোনটি লঞ্চ করবে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি সম্পর্কে একাধিক লিক পেশ করা হয়েছে। এবার ফোনটির অফিসিয়াল পোস্টার জারি করা হয়েছে।
এক্সক্লুসিভ : পপ আপ সেলফি ক্যামেরাওয়ালা Huawei P Snart Z আসতে চলেছে ভারতে, অসাধারণ এর ফিচার
এই অফিসিয়াল পোস্টার অনলাইনে শেয়ার করা হয়েছে। পোস্টারে ফোনটির ডিজাইন দেখানো হয়েছে যার থেকে আমরা এই ফোনে পপ আপ সেলফি ক্যামেরা ছাড়াও অন্যান্য বিশেষত্ব সম্পর্কে জানতে পারি।
শেয়ার করা ফোটোয় Realme X এর দুটি কালার ভেরিয়েন্ট ব্লু ও হোয়াইট দেখানো হয়েছে। ডিভাইসের ব্যাক প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, যার থেকে বোঝা যায় এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
পপ আপ সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Huawei Y9 Prime (2019)
স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Realme X এ 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেখা যেতে পারে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনে 91.2 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও দেখা যাবে। প্রসঙ্গত এতে এমোলেড ডিসপ্লে দেওয়ার কথা জানার পর থেকে নিশ্চিতভাবে মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
Realme X অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 সহ পেশ করা হতে পারে, যার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা 6 জিবি র্যাম ও 64 জিবি মেমরি, 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি যুক্ত হবে।
Redmi 7 কে টক্কর দিতে ভারতে এল Nokia 4.2, অসাধারণ ফিচারের সঙ্গে বানাতে পারে নতুন রেকর্ড
ফোটোগ্ৰাফির জন্য Realme X এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হবে যার মধ্যে 48 মেগাপিক্সেলের Sony IMX586 প্রাইমারি সেন্সর দেওয়া হবে যা এফ/1.7 অ্যাপার্চারযুক্ত। এছাড়া 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
Realme X এ VOOC 3.0 ফাস্ট চার্জিং সাপোর্টেড ব্যাটারী দেওয়া হতে পারে যার ব্যাটারী ক্যাপাসিটি লিকে 3,700 এমএএইচ বলা হয়েছে। একই ভাবে লিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথাও বলা হয়েছে। লিক অনুযায়ী ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা) দামে লঞ্চ করা হবে এবং ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা) রাখা হতে পারে। মনে করা হচ্ছে Realme X ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










