Motorola বর্তমানে তাদের আপকামিং ফোল্ডেবল ডিভাইস হিসাবে Razr 60 Ultra লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই নতুন ফোনটি লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল Motorola Razr 50 Ultra ফোনে দারুণ ডিসকাউন্ট জারি করা হয়েছে। অফারে এই প্রিমিয়াম ফোনটি আগের চেয়ে যথেষ্ট কম দামে সেল করা হচ্ছে। এই ফোল্ডে বল ফোনের অফার এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
অফার ডিটেইলস
Motorola Razr 50 Ultra ফোনটি ভারতের বাজারে 89,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। এরপর 2024 সালের নভেম্বর মাসে ফোনটির দাম 10,000 টাকা কমিয়ে দেওয়ার ফলে ফোনটির দাম হয়ে যায় 79,999 টাকা। এবার রিটেইল স্টোর ও অফলাইন মার্কেটে ফোনটির দামে 13,000 টাকা অফার জারি করা হয়েছে। এই নতুন অফারে ইউজাররা মাত্র 66,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে এই ফোনটি কিনতে পারবেন। জানিয়ে রাখি এই অফার আগামী 20 মে, 2025 পর্যন্ত শুধুমাত্র অফলাইন বাজারে পাওয়া যাবে।
Motorola Razr 50 Ultra ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Motorola razr 50 ultra স্মার্টফোনে 2640×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির FHD+ pOLED LTPO মেইন ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট, 10-বিট HDR 10+, 100% DCI-P3 কালার গামুট, 3000 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস সহ পেশ করা হয়েছে। অন্যদিকে এই ফোনে 1272×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 4 ইঞ্চির pOLED LTPO আউটার ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট যোগ করা হবে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে।
- প্রসেসর: Motorola razr 50 ultra স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টা-কোর চিপসেট লঞ্চ করা হয়েছে। এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 735 GPU রয়েছে। এই ফোনে স্টোরেজের জন্য 12GB LPDDR5X RAM ও 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে।
- স্টোরেজ: সেটা স্টোর করার জন্য এই ফোনে 12GB LPDDR5X RAM এর সঙ্গে 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
- ক্যামেরা: Moto razr 50 ultra স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.95″ সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/1.79 অ্যাপচার, OIS ফিচারযুক্ত 50MP 2x টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola razr 50 ultra স্মার্টফোনে 45W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: Motorola razr 50 ultra স্মার্টফোনে স্টিরিয়ো স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি, অ্যাটমস IPX8 রেটিং, ডুয়াল সিম 5G, 4G VoLTE, Wi-Fi 6E, ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন অপশন রয়েছে।
- অপারেটিং সিস্টেম: Moto razr 50 ultra স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং Hello UI সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।











