সম্প্রতি ফ্রেঞ্চ টেক ব্র্যান্ড আলকাটেল জানিয়েছিল শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে Alcatel V3 series পেশ করা হবে। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে Alcatel V3 Ultra 5G ফোনের ডিটেইলস শেয়ার করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Alcatel V3 Ultra 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Alcatel V3 Ultra 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Alcatel V3 Ultra 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে NXTPAPER ফিচার থাকবে, ফলে অ্যান্টি গ্লেয়ার, লো ব্লু লাইট এবং পেপারের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এতে Max Ink মোড সাপোর্ট করবে, ফলে ইউজাররা একটি বাটন টিপে ডিসপ্লের ফুল কালার ই-পেপার স্ক্রিনে পরিবর্তন করতে পারবেন।
প্রসেসর
কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 5G চিপসেট দেওয়া হবে।
ক্যামেরা
V3 Ultra 5G ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটিতে 108MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত সেলফি ক্যামেরার ডিটেইলস জানানো হয়নি।
ব্যাটারি
Alcatel ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5010mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Max Ink মোড সহ 7 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করবে।
অন্যান্য ফিচার
এই ফোনে ডুয়েল স্পিকার সিস্টেমের সঙ্গে DTS সাউন্ড সাপোর্ট দেওয়া হয়েছে। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে, এতে 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 16GB পর্যন্ত বাড়ানো যাবে। একইসঙ্গে বিল্ট-ইন স্টাইলাস, Eye Care Assistant (নাইট মোড) এবং eSIM সাপোর্টের মতো প্রিমিয়াম ফিচার ফোনটিতে যোগ করা হবে।
Alcatel V3 series এর লঞ্চ ডিটেইলস
আগামী 27 মে Alcatel V3 series ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে Alcatel V3 Ultra সহ Alcatel V3 Classic এবং Alcatel V3 Pro 5G তিনটি ফোন পেশ করা হবে। 27 মে দুপুর 12 টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হবে। জানিয়ে রাখি শপিং সাইট ফ্লিপকার্টে এই সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং সিরিজের লঞ্চ ডেট লাইভ দেখা গেছে।










