7500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হতে পারে Redmi K80 Ultra স্মার্টফোন, জেনে নিন দাম

Redmi আরও একবার তাদের K-সিরিজের অধীনে একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই আপকামিং Redmi K80 Ultra ফোনটি চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির ব্যাটারি এবং চার্জিং ফিচার সম্পর্কে জানা গেছে। এই ফোনটি গত বছর পেশ করা Redmi K70 Ultra ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে। নিচে এই ফোনের লেটেস্ট ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Redmi K80 Ultra ফোনের 3C লিস্টিং

  • Redmi K80 Ultra ফোনটি 3C সাইটে 25060RK16C মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • এই লিস্টিং থেকে জানা গেছে এই ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে সার্টিফিকেশন ডকুমেন্ট থেকে ফোনটির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • এর আগে চীনের MIIT সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়েছে। এই সাইট থেকে ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে।

  • MIIT লিস্টিঙের সোর্স কোড অনুযায়ী, এই ফোনে 7,270mAh রেটেড ব্যাটারি থাকবে, এটির টাইপিক্যাল ক্যাপাসিটি প্রায় 7,500mAh হবে বলে মনে করা হচ্ছে।
  • আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ক্রমাগত লিস্টিং এবং সার্টিফিকেশন লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে।

Redmi K80 Ultra ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • Redmi K80 Ultra ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • ফটোগ্রাফির জন্য এই আপকামিং ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

আপকামিং Redmi K80 Ultra ফোনটি 2023 সালের জুলাই মাসে লঞ্চ করা Redmi K70 Ultra ফোনের সাক্সেসার হতে চলেছে। K70 Ultra ফোনে 120W ফাস্ট চার্জিং এবং শক্তিশালী প্রসেসরের সঙ্গে হাই এন্ড ফিচার দেওয়া হয়েছিল। এবার K80 Ultra ফোনে আরও বড় ব্যাটারি, একই চার্জিং স্পীড এবং সম্ভবত অ্যাডভান্স ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হলে বছরের শেষের দিকে গ্লোবাল ভার্সন বাজারে আনা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here