50MP ক্যামেরা এবং অসাধারণ ডিসপ্লে টেকনোলজি সহ লঞ্চ হল এই স্মার্টফোন, দাম শুরু মাত্র 17,999 টাকা থেকে

ভারতে Alcatel তাদের নতুন V3 5G সিরিজের অধীনে তিনটি V3 Classic, V3 Pro এবং V3 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। Alcatel V3 Pro ফোনটি প্রিমিয়াম ফিচার এবং TCL এর বিশেষ NXTPAPER ডিসপ্লে টেকনোলজি সহ পেশ করা হয়েছে। এই ফিচার অন্যান্য LCD প্যানেলের তুলনায় চোখ সুরক্ষিত রাখতে সাহায্য করে। এছাড়া Alcatel V3 Pro ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 8GB পর্যন্ত LPDDR4X RAM সাপোর্ট দেওয়া হয়েছে। একইসঙ্গে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের জন্য ফোনটিতে 5,010mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Alcatel V3 Pro এর দাম এবং সেল ডিটেইলস

Alcatel V3 Pro ফোনটিতে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সিঙ্গেল মডেল অপশন পেশ করা হয়েছে। ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি Matcha Green এবং Metallic Grey এর মতো কালার অপশনে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসেবে ফোনটিতে 2 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস 15,999 টাকা হয়ে গেছে। 2 জুন থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল শুরু হবে।

Alcatel V3 Pro এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে

Alcatel V3 Pro ফোনটি 6.67 ইঞ্চির এইচডি+ NXTPAPER LCD ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই লো বাজেট রেঞ্জের ফোনটিতে স্ক্রাচ থেকে সুরক্ষার জন্য 2.5D গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। NXTPAPER টেকনোলজির জন্য এই স্ক্রিনে চোখের ক্ষতি কম হবে।

প্রসেসর

প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। Alcatel V3 Pro ফোনটি অ্যান্ড্রয়েড Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ

Alcatel V3 Pro ফোনটিতে 8GB LPDDR4X RAM রয়েছে, এতে 10GB পর্যন্ত ভার্চুয়াল RAM এর মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে। একইসঙ্গে স্পেসের জন্য 256GB ইনবিল্ড স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Alcatel V3 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে Macro শর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং নর্মাল LED ফ্ল্যাশ ও HDR সাপোর্টেড 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল ও সেলফির জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 18W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড 5010mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

Alcatel V3 Pro ফোনটিতে জলের ছিটে থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 স্প্ল্যাশ প্রুফ রেটিং দেওয়া হয়েছে। ফোনটিতে ডুয়েল স্পিকার এবং NFC সাপোর্ট করে। ফলে দারুণ অডিও এবং ওয়্যারলেস পেমেন্টের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।

ভারতে প্রথম NXTPAPER ডিসপ্লে টেকনোলজি

ভারতের প্রথম Alcatel V3 Pro ফোনটিতে TCL এর ডেভেলপ এবং পেটেন্ট করা NXTPAPER ডিসপ্লে টেকনোলজি দেওয়া হয়েছে। এই ডিসপ্লে চার ইন-ওয়ান মোড সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে অসাধারণ ভিজুয়াল কোয়ালিটি উপভোগ করা যায়। এর মাধ্যমে ভাইব্রেন্ট কালার রিপ্রোডাকশন এবং যে কোনো পেপার রিডেবিলিটি সুবিধা পাওয়া যায়।

এছাড়া বিশেষত্ব হল এই ডিসপ্লেয়ের কোনো ধরনের আলোর থেকে চোখ সুরক্ষিত থাকবে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত স্ক্রিন দেখার পরও চোখ ক্লান্ত হবে না। NXTPAPER ডিসপ্লে টেকনোলজিতে রেগুলার, ইঙ্ক পেপার, কালার পেপার এবং ম্যাক্স ইঙ্কের মতো চারটি ভিউইং মোড দেওয়া হয়েছে। খুব সহজেই মাত্র একটি ক্লিকের সাহায্যে ইউজাররা এই মোডগুলির পরিবর্তন করতে পারবেন, এর ফলে পড়াশোনা, ইন্টারনেট ব্রাউজিং বা কনটেন্ট তৈরি করার মতো কাজের ক্ষেত্রে সম্পূর্ণ পার্সোনালাইজড ও স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Alcatel V3 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোনলঞ্চ প্রাইস
CMF Phone 2 Pro18,999 টাকা
Realme 14T17,999 টাকা
OPPO K13 5G17,999 টাকা

 

  • CMF Phone 2 Pro: এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 33W সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • Realme 14T: এই ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি, 50MP AI ক্যামেরা এবং 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে।
  • OPPO K13 5G: এই ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি, Snapdragon 6 Gen 4 এবং 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here