শীঘ্রই ভারতে ওপ্পো তাদের নতুন ‘রেনো 14 সিরিজ’ লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, তবে এই সিরিজের অধীনে OPPO Reno 14 5G এবং OPPO Reno 14 Pro 5G ফোনটি জুন মাসের শেষের দিকে বা জুলাই মাস্যা লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এবার সম্প্রতি রিপোর্টের মাধ্যমে এই সিরিজের একটি নতুন OPPO Reno 14F মডেল প্রকাশ্যে এসেছে। এই ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 14F ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno 14F এর সার্টিফিকেশন ডিটেইলস
- এই প্রথম OPPO Reno 14F ফোনটি একইসঙ্গে দুটি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে।
- NBTC এবং IMDA লিস্টিঙের মাধ্যমে আপকামিং ওপ্পো ফোনটি CPH2743 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (এনবিটিসি) থাইল্যান্ডের রেগুলেটরি বডি, যা এখানকার ডিভাইসের অ্যাপ্রুভাল দেয়।
- ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (আইএমডিএ) হল সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইট, যা এখানকার ইকুইপমেন্টের জন্য অনিবার্য।
- NBTC মডেল নাম্বার সহ ফোনের মার্কেটিং নাম OPPO Reno14 F 5G হবে বলে জানা গেছে।
- IMDA লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 5G এবং LTE উভয় সেলুলার নেটওয়ার্কে কাজ করবে। একইসঙ্গে ফোনটিতে eSIM সাপোর্ট করবে।
- কানেক্টিভিটির জন্য OPPO Reno 14F 5G ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই সহ NFC সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
উপরোক্ত সার্টিফিকেশনের মাধ্যমে OPPO Reno 14F 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই Reno 14 সিরিজের অধীনে তৃতীয় স্মার্টফোনটি পেশ করা হবে। আগামী মাসের মধ্যে অফিসিয়ালি OPPO Reno 14F 5G ফোনের টিজার জারি করা হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি ওপ্পো ভারতে এখনও পর্যন্ত তাদের রেনো সিরিজের অধীনে ‘এফ’ মডেল লঞ্চ করেনি। কোম্পানি শুধুমাত্র তাদের ভ্যানিলা মডেল এবং প্রো মডেল পেশ করেছে।
OPPO Reno 14 এর স্পেসিফিকেশন
- 6.59″ FHD+ AMOLED Display
- Mediatek Dimensity 8350
- 50MP+50MP+8MP Back Camera
- 50MP Selfie Camera
- 6,000mAh Battery
- 80W Super Flash Charge
ডিসপ্লে
চীনে Reno 14 স্মার্টফোনটি 2760 × 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট LTPS OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিনে 240Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
OPPO Reno 14 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.35GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। OPPO Reno 14 ফোনটি Android 15 বেসড ColorOS 15 কাস্টম স্কিনে কাজ করে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615-MC6 জিপিইউ রয়েছে।
ক্যামেরা
Reno 14 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP wide-angle সেন্সর (OIS), 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP JN5 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 3.5x অপ্টিকাল জুম এবং 120x জুম সাপোর্টেড 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি প্রো মডেলের থেকে কিছুটা কম হলেও, চার্জিং ক্ষমতা প্রো মডেলের মতো।
OPPO Reno 14 Pro এর স্পেসিফিকেশন
- 6.83″ FHD+ AMOLED Display
- Mediatek Dimensity 8450
- 50MP+50MP+50MP Back Camera
- 50MP Selfie Camera
- 6,200mAh Battery
- 80W Super Flash Charge
ডিসপ্লে
Reno 14 Pro ফোনটি 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ওপো ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
চীনে OPPO Reno 14 Pro ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz ক্লক স্পীডযুক্ত শক্তিশালী MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। এই চিপসেট সহ ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G720 MC7 জিপিইউ রয়েছে।
ক্যামেরা
এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50MP wide-angle OIS সেন্সর + 50MP ultra-wide-angle লেন্স + 50MP telephoto লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 14 Pro 5G ফোনটিতে 50MP মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Reno 14 Pro ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 6200mAh ব্যাটারি রয়েছে।










