ভারতে ফিরতে পারে PUBG Mobile, জেনে নিন কিভাবে

গত সপ্তাহে ভারত সরকার দেশ থেকে PUBG Mobile ও PUBG Mobile Lite জাতীয় সুরক্ষার কারণে ব‍্যানড করে দিয়েছে। তবে দেশে এখনও পর্যন্ত পাবজির পিএস 4, এক্সবক্স ও পিসি ভার্সন চলছে। কিন্তু এখন খবর পাওয়া গেছে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে খুব তাড়াতাড়ি PUBG Mobileডাউনলোড করা যাবে। দক্ষিণ কোরিয়ার পাবজি কর্পোরেশন একটি প্রেস নোটের মাধ্যমে জানিয়েছে, “ভারতে ব‍্যানড হ‌ওয়ার পর PUBG Mobile এর নর্ডিক ম‍্যাপ: Livik ও PUBG Mobile Lite এর পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।”

আরও পড়ুন: 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার

কোম্পানি আরও জানিয়েছে তারা এবার ভারতে PUBG Mobile ফ্রেঞ্চাইসির দায়িত্ব আর চীনের ঠেনসেন্ট গেমসের হাতে ছাড়তে চাইছে না। পাবজি কর্পোরেশন নিজেই ভারতের সমস্ত পাবলিশিঙের দায়িত্ব নেবে। এর ফলে দেশে আবার পাবজির ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত 2 সেপ্টেম্বর ভারত সরকার দেশ থেকে PUBG Mobile সহ মোট 118টি অ্যাপ ব‍্যানড করার সিদ্ধান্ত নেয়। এই অ্যাপগুলি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল‍্যাটফর্মে চলত। তাই PUBG এর পিসি ও কনসোল ভার্সন ব‍্যানড করা হয়নি।

আরও পড়ুন: সস্তা JioPhone এর রাজত্ব শেষ করতে আসছে Nokia 4G ফিচার ফোন, জেনে নিন ফিচার

PUBG Mobile ব‍্যানড হ‌ওয়ার দুঃখে আত্মহত্যা

কয়েক দিন আগে PUBG Mobile ব‍্যানড হ‌ওয়ায় শোকাহত হয়ে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত‍্যার ঘটনা ঘটেছে। 21 বছর বয়সী এই ছাত্র নদীয়াতে তাঁর পরিবারের সঙ্গে বসবাস করত।

খবর অনুযায়ী গত 4 সেপ্টেম্বর প্রীতম হালদার নামের এই যুবক সকালের জলখাবার খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুরে তাকে খেতে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে এবং কোনো আওয়াজ না পেয়ে ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে দরজা ভেঙে প্রীতমের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G

এর আগেও ব‍্যানড হয়েছে TikTok সহ 59টি অ্যাপ

জুন মাসের শেষে ব‍্যানড হ‌ওয়া 59টি অ্যাপের লিস্টে TikTok ছাড়াও BigoLive ও WeChat ছাড়াও Truecaller, Zoom ও Vigo Video এর নাম আছে। চ‍্যাট অ্যাপ, টুল অ্যাপ, ফোটো এডিটিং অ্যাপ ও ভিডিও মেকিং অ্যাপসহ আরও কিছু ক‍্যাটাগরির অ্যাপ তখন ব‍্যানড করা হয়েছিল। এখানে ক্লিক করে দেখে নিন এখনও পর্যন্ত দেশে ব‍্যানড হ‌ওয়া 200টি অ্যাপের লিস্ট।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here