যারা 10,000 টাকার চেয়েও কম দামে 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন আজ তাদের জন্য রিয়েলমির পক্ষ থেকে realme C73 5G স্মার্টফোনটির সেল ভারতে শুরু হয়েছে। কিছু দিন আগেই এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। আজ থেকে ফোনের প্রথম সেল শুরু হয়েছে। 6000mAh Battery এবং 12GB RAM (4GB+8GB) সহ স্মার্টফোনটি মাত্র 9,999 টাকা দামে কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme C73 5G স্মার্টফোনের সেল ডিটেইলস সম্পর্কে।
10 হাজার টাকার চেয়েও কম দামে 5G স্মার্টফোন
| realme C73 5G | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | এফেক্টিভ প্রাইস |
|---|---|---|---|
| 4GB RAM + 64GB Storage | ₹10,499 | ₹500 | ₹9,999 |
| 4GB RAM + 128GB Storage | ₹11,499 | ₹500 | ₹10,999 |
- realme C73 5G স্মার্টফোনটি ভারতে 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে।
- আজ থেকে 64GB এবং 128GB স্টোরেজ অপশন সহ স্মার্টফোনটি সেল শুরু হয়েছে।
- ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্ট যথাক্রমে: 10,499 টাকা এবং 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
- কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে স্মার্টফোনটিতে 500 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
- এই ডিসকাউন্ট realme C73 5G স্মার্টফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্টে জারি করা হয়েছে।
- ডিসকাউন্ট সহ স্মার্টফোনের 64GB স্টোরেজ অপশন 9,999 টাকা এবং 128GB স্টোরেজ অপশন 10,999 টাকা দামে সেল করা হচ্ছে।
- শপিং সাইট ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের ও রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হচ্ছে।
- এই স্মার্টফোনটি কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
- প্রায় 18 ব্যাঙ্কের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। এই লিস্টে প্রায় সমস্ত ক্রেডিট কার্ড রয়েছে।
realme C73 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz Display
- MediaTek Dimensity 6300
- 4GB RAM + 128GB Storage
- 12GB Dynamic RAM
- 32MP AI Camera
- 15W 6,000mAh Battery
ডিসপ্লে
realme C73 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট ও 625nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরমেন্স
realme C73 5G ফোনটি Android 15 বেসড realme UI 6 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 6x 2GHz Cortex-A55 কোর + 2x 2.4GHz Cortex-A76 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ
ভারতে realme C73 5G ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 12GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা
realme C73 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য realme C73 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W চার্জিং ফিচার রয়েছে।
realme C73 5G ফোনের ফিচার
- সুপার স্লিম realme C73 5G ফোনটির থিকনেস মাত্র 7.96mm।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
- এই শক রেজিস্টেন্স মিলিটারি গ্রেড ফোনটি মাটিতে পড়লে বা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হবে না।
- এই ফোনে 300% Ultra Volume Mode দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির স্পিকার জোরালো আওয়াজ করতে সক্ষম।
- রিভার্স চার্জিং টেকনোলজির দৌলতে realme C73 5G ফোনটির সাহায্যে ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ করা যায়।
- এই ফোনে Rainwater Smart Touch টেকনোলজি রয়েছে, যার ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যায়।
- realme C73 5G ফোনে 5G + 5G Dual Mode সহ 9 5G ব্যান্ড যোগ করা হয়েছে।
realme C73 5G ফোনের প্রতিদ্বন্দ্বী
| স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
|---|---|
| Acer Super Zx | 9,999 টাকা |
| Redmi 14C | 9,999 টাকা |
| Samsung Galaxy F06 | 9,999 টাকা |
- Acer Super Zx: 64MP Sony AI ক্যামেরা, FHD+ ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং
- Redmi 14C 5G: 5160mAh battery, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6.99″ 120Hz ডিসপ্লে
- Samsung Galaxy F06: Dimensity 6300 প্রসেসর, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি











