Redmi K80 Ultra, Mix Flip 2 এবং এইসব দুর্দান্ত প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে Xiaomi, কনফার্ম হল লঞ্চ ডেট

অবশেষে Xiaomi তাদের আপকামিং লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে। 2025 সালের 26 জুন চীনে এই ইভেন্টের আয়োজন করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ইভেন্টের মাধ্যমে বেশ কিছু দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করা হবে। এই লিস্টে Xiaomi MIX Flip 2, Xiaomi Tablet 7S Pro, REDMI K80 Ultra স্মার্টফোনগুলি, REDMI K Pad ট্যাবলেট, Xiaomi Mi Band 10, Xiaomi Watch S4 41mm ও Xiaomi Open Earphones Pro এর মতো অন্যান্য ইকোসিস্টেম প্রোডাক্টগুলি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K80 Ultra স্মার্টফোন অন্যান্য ডিভাইসগুলির ডিটেইলস সম্পর্কে।

Redmi K80 Ultra এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi K80 Ultra স্মার্টফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • প্রসেসর: আপকামিং স্মার্টফোনটিতে লেটেস্ট Dimensity 9400+ চিপসেট, Rage Engine 4.0 টিউনিং, ইন্ডাস্ট্রির প্রথম “Master-level coaxial symmetrical dual speakers”, ও “Ultra-wideband Cyber Motor” এর মতো অ্যাডভান্স ফিচার থাকবে।
  • ব্যাটারি: স্মার্টফোনটিতে 7410mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এতে Xiaomi এর প্রথম 100W ফ্ল্যাশ চার্জিং এবং বায়পাস চার্জিং প্লাস টেকনোলজি সাপোর্ট দেওয়া হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা f/1.88 অ্যাপার্চারযুক্ত OIS সাপোর্ট থাকবে। অন্যদিকে সেকেন্ডারি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
  • কালার অপশন: এই স্মার্টফোনটি Spruce Green, Ice Peak Blue, Moon Rock White ও Sandstone Gray এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে।

Xiaomi MIX Flip 2 এর ডিটেইলস

  • 2025 সালের 26 জুন Xiaomi তাদের নেক্সট জেনারেশন ফ্লিপ Xiaomi MIX Flip 2 স্মার্টফোনটি লঞ্চ করবে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি, তবে এই স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite SoC থাকবে।
  • স্মার্টফোনটিতে 67W ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5100mAh বড় ব্যাটারি দেওয়া হবে।
  • এই ফ্লিপ স্মার্টফোনটি Blue, Purple, Gold ও Black এর মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

Xiaomi Tablet 7S Pro 12.5 এর ডিটেইলস

  • ইভেন্টের মঞ্চ থেকে প্রিমিয়াম Xiaomi Tablet 7S Pro 12.5 ট্যাবলেটটিও লঞ্চ করা হবে এই ট্যাবে 12.5 ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে।
  • এই ট্যাবলেটটিতে কোম্পানির নিজস্ব তৈরি Xiaomi XRING 01 SoC দেওয়া হবে।
  • ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই ট্যাবলেটটির বিশেষত্ব হল Nano Soft Light Edition AG ন্যানো টেক্সচার এবং AR অপটিক্যাল কোটিং সহ 99% রিপ্লেকশন থাকবে, ফলে চোখের উপর কম প্রেশার পড়বে। এই ট্যাবটির থিকনেস মাত্র 5.8mm হবে।
  • Xiaomi Tablet 7S Pro 12.5 ট্যাবলেটটিতে 10610mAh বড় ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে PC-লেবল সফটওয়্যার, ফ্লোটিং কীবোর্ড এবং একটি কম্পিউটারের মতো ফুলপ্লেজ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

Redmi K Pad এর ডিটেইলস

  • ব্র্যান্ডের পক্ষ থেকে ইভেন্টের মঞ্চে একটি ছোট ট্যাবলেট Redmi K Pad নামে লঞ্চ করবে।
  • রেডমির পক্ষ থেকে ট্যাবটিতে 8.8 ইঞ্চির 3K LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ট্যাবে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ইন্ডাস্ট্রি টপ রেটেড LCD ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ট্যাবটিতে Dimensity 9400+ প্রসেসর, 16GB RAM, Android 15, ডুয়েল USB-C পোর্ট, 7500mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট করবে।
  • এছাড়া ট্যাবলেটটিতে আল্ট্রা-থিন লিকুইড কুল্ড VC সিস্টেম, কোয়াড স্পিকার এবং ডুয়েল X-এক্সিস মোটারের মতো হাইটেক টেকনোলজি থাকবে বলে জানা গেছে।

অন্যান্য Xiaomi Ecosystem প্রোডাক্ট

এই বড় ইভেন্টের মঞ্চ থেকে Xiaomi তাদের অন্যান্য IoT প্রোডাক্টও লঞ্চ করবে। এই লিস্টে Xiaomi Mi Band 10, Xiaomi Watch S4 41mm এবং Xiaomi Open Earphones Pro রয়েছে। একইসঙ্গে শক্তিশালী Xiaomi YU7 ইলেক্ট্রনিক কারও লঞ্চ করতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here