ফ্রান্সের বিখ্যাত কঞ্জিউমার ইলেক্ট্রনিক ব্র্যান্ড THOMSON ভারতে তাদের নতুন 43 ইঞ্চির QLED 4K TV লঞ্চ করেছে। এই টিভিটি দুর্দান্ত পিকচার কোয়ালিটি, অসাধারণ সাউন্ডবার এবং স্মার্ট ফিচার সহ ভারতীয় ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিটির দাম মাত্র 21,499 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক THOMSON 43 এর ইঞ্চির QLED 4K TV সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
THOMSON এর 43 ইঞ্চির QLED 4K TV এর স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং ডিজাইন
THOMSON এর নতুন 43 ইঞ্চির QLED TV 4K টিভিটি আল্ট্রা HD ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই টিভিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই টিভিতে HDR10 ও WCG (Wide Colour Gamut) ফিচার যোগ করা হয়েছে। টিভিটি বেজাললেস ডিজাইন এবং মেটালিক বডি সহ আরও প্রিমিয়াম লুক পাওয়া যায়।
প্রসেসর এবং পারফরমেন্স
টিভিতে AI PQ চিপসেট সহ ARM Cortex A55 Quad-Core প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে ভিজুয়াল এবং গ্রাফিক্সের জন্য টিভিতে Mali-G312 GPU রয়েছে। এই টিভিতে AI Smooth Motion (60Hz) টেকনোলোজির মাধ্যমে ভিডিও ট্রানজিশন এবং স্মুথ মুভমেন্ট পাওয়া যায়। টিভিতে মাল্টিপল পিকচার এবং সাউন্ড মোড রয়েছে, ফলে ইউজাররা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন।
অডিও
অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য 50W আউটপুট সহ 2 স্পিকার রয়েছে, এটি Dolby Atmos এবং DTS TruSurround সাউন্ড টেকনোলোজি সাপোর্ট করে। এই ফিচারের দৌলতে মিউজিক বা গেমিং চলাকালীন থিয়াতের মতো ইমার্সিভ অডিও উপভোগ করা যায়। এছাড়া টিভিতে 6 সাউন্ড মোড দেওয়া হয়েছে, এটি কন্টেন্টের অনুযায়ী কাস্টমাইজ করা যাবে।
স্মার্ট ফিচার এবং ওএস
এই টিভিটি Google TV OS সহ কাজ করে। টিভিতে Netflix, Prime Video, YouTube, JioCinema, Apple TV, SonyLIV, Zee5 সহ 10,000+ অ্যাপ এবং গেম অ্যাক্সেস করা যায়। এছাড়া টিভিতে ইনবিল্ট Google Assistant রয়েছে, ফলে ভয়েস কন্ট্রোল করা যায়। একইসঙ্গে
ইনবিল্ট Chromecast এবং Apple AirPlay সাপোর্ট করে।
RAM, স্টোরেজ এবং কানেক্টিভিটি
THOMSON QLED টিভিতে 2GB RAM এবং 16GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটির জন্য টিভিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, 3 HDMI পোর্ট (ARC এবং CEC সহ), 2 USB পোর্ট এবং অপটিক্যালের মতো ফিচার দেওয়া হয়েছে। এই টিভিতে গেমিং কন্ট্রোল, হেডফোন, কীবোর্ডের মতো এক্সটারনাল ডিভাইস সাপোর্ট করে।
অন্যান্য
টিভিতে DVB-C, DVB-T/T2 ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড সাপোর্ট রয়েছে, এটি ভারতের অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্ট নেটওয়ার্কের সঙ্গে ব্যাবহার করা যাবে। একইসঙ্গে টিভিতে Standard, Vivid, Sport, Movie, Game এবং User এর মতো 6 পিকচার মোড রয়েছে।
THOMSON 43-ইঞ্চির QLED 4K TV এর দাম ও সেল
THOMSON এর 43 ইঞ্চির QLED TV মাত্র 21,499 টাকা দামে সেল করা হচ্ছে। এই টিভিটি অনলাইন শপিং সাইট Flipkart এর মাধ্যমে কেনা যাবে।










