প্রকাশ্যে এল Vivo Y04e ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন, দেখা গেল গুগল প্লে কনসোল সাইটে

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিভো তাদের Vivo Y04e ফোনটি কম দামে পেশ করতে পারে। গত মাসে গুগল প্লে কনসোলে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছিল। এবার গুগল প্লে কনসোল ডেটাবেসে ফোনটি দেখা গেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y04e ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo Y04e এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • গুগল প্লে কনসোল ডেটাবেসে আসন্ন Vivo Y04e ফোনটি V2532 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং অনুযায়ী Vivo Y04e ফোনটি Unisoc চিপসেট সহ দেখা গেছে, এই প্রসেসরে 1.8GHz ক্লক স্পীডযুক্ত দুটি ARM Cortex-A75 কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি ARM Cortex-A55 কোর রয়েছে।
  • এই চিপসেটে গ্রাফিক্সের জন্য ARM Mali G57 (650 MHz) GPU রয়েছে। লিস্টিং অনুযায়ী Vivo Y04e ফোনটিতে Unisoc T612 চিপষেট ব্যাবহার করা হতে পারে।
  • আপকামিং ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড LCD প্যানেল দেওয়া হবে।
  • স্পীডের জন্য ফোনটিতে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
  • আসন্ন Vivo Y04e ফোনটির ডিজাইন আগের Y04 মডেলের মতো হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে ওয়াটারড্রপ নচ সেন্সর যোগ করা হবে।
  • এখনও পর্যন্ত লিস্টিঙের মাধ্যমে Vivo Y04e ফোনের এইসব তথ্য প্রকাশ্যে এসেছে।

সবথেকে বড় কথা Y04e, Y04s, Y04 এবং Y19e সবকটি ফোনেই একইরকম V2430 ডিভাইস কোড রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ফোনগুলিতে সামান্য স্পেসিফিকেশন সহ একই ধরনের স্পেসিফিকেশন থাকবে।

Vivo Y04e এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং Vivo Y04e ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনেকটাই Vivo Y04 ফোনের মতো হবে বলে মনে করা হচ্ছে। এই বছর ফেব্রুয়ারি মাসে ফোনটি পেশ করা হয়েছিল। তাই Y04e ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ 90Hz LCD ডিসপ্লে, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5,500mAh ব্যাটারি সহ 15W চার্জিং এবং IP64 রেটিং ও মজবুতির জন্য MIL-STD-810H সার্টিফিকেশন দেওয়া হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here