জনপ্রিয় স্মার্ট অ্যাক্সেসরিজ এবং অডিও ব্র্যান্ড Lyne Originals তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার্য করে Coolpods 11 TWS, Flame 14 সেলফি স্টিক, Flame 15 সেলফি স্টিক এবং Flexy 54c Type-C to Type-C কেবল লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে এই প্রোডাক্টগুলি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর পাশাপাশি এগুলির ডিজাইন ও ফিচার আধুনিক ইউজারদের জন্য কম দামে সুন্দর ফাংশন ও ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রোডাক্টগুলির দাম এবং ফিচার সম্পর্কে।
Flame 14 এবং Flame 15 সেলফি স্টিক
Flame 14 এবং Flame 15 সেলফি স্টিক মূলত সেইসব ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা ভ্রমণের সময় প্যানোরামিক এবং সিনিক ভিউ ক্যাপচার করতে পছন্দ করেন। এই দুটি স্টিকেই স্টেবল ক্যামেরা শটের জন্য অ্যাডভান্স টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে এর সাহায্যে তোলা যে কোনো ছবি অত্যন্ত প্রফেশনাল দেখায়।
Coolpods 11 TWS
Coolpods 11 TWS ইয়ারবাডের সাহায্যে ইউজাররা যখন এবং যেখানে ইচ্ছা তাদের পছন্দের মিউজিক ও পডকাস্ট উপভোগ করতে পারবেন। এই গ্যাজেটের সুন্দর ডিজাইন এবং দীর্ঘ মেয়াদি ব্যাটারি লাইফ এটিকে ট্রাভেলার এবং মিউজিক লাভারদের জন্য একটি দারুণ অপশন করে তোলে।
Flexy 54c Type-C to Type-C কেবল
Flexy 54c Type-C to Type-C কেবল মোবাইল ও ট্যাবলেট ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য একটি বিশ্বস্ত ও ফাস্ট চার্জিং সলিউশন। এর সলিড বিল্ড কোয়ালিটি এবং পোর্টেবিলিটি এটিকে দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি অসাধারণ অপশন করে তোলে।
এই নতুন প্রোডাক্টগুলির মাধ্যমে Lyne Originals আবারও টেক জগতে তাদের স্টাইল, পারফরমেন্স এবং কনভেনিয়েন্সের প্রমাণ দিয়েছে।
Lyne Originals এর এইসব নতুন প্রোডাক্টগুলিতে লেটেস্ট টেকনোলোজির পাশাপাশি স্লিক গ্লসি মেটালিক ফিনিশ এবং বোল্ড ক্লাসিক কালার অপশন রয়েছে, ফলে আজকের তরুণ ইউজারদের মধ্যে এই ডিভাইসগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠবে। এই প্রোডাক্টগুলি যেমন আধুনিক লাইফস্টাইলের সঙ্গে ফিট হয়ে যায় আবার তেমনই পারফরমেন্সের দিক থেকে কোনো অংশে কম নয়।









