ভারতে লঞ্চ হল 3D Curved AMOLED ডিসপ্লে সহ বিশ্বের প্রথম 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আজ ভারতের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। Tecno এই আলোড়ন সৃষ্টি করেছে। টেকনোর POVA Slim 5G স্মার্টফোনের থিকনেস মাত্র 5.95mm। এই স্মার্টফোনটি দুর্দান্ত স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। POVA Slim 5G স্মার্টফোনটি 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 19,999 টাকা দামে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POVA Slim 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী POVA Slim 5G স্মার্টফোনটি World’s Slimmest 3D Curve Display 5G smartphone। স্মার্টফোনটির লম্বা 164.23mm, চওড়া 75.91mm এবং থিকনেস মাত্র 5.95mm। এই স্মার্টফোনটি অত্যন্ত পাতলা হওয়ার পাশাপাশি ওজন মাত্র 156 গ্রাম। জানিয়ে রাখি টেকনো পোভা স্লিম স্মার্টফোনটিতে স্ক্রিন-টু-বডি রেশিও 92.6% সাপোর্ট করে, ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়।

POVA Slim 5G স্মার্টফোনে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই 3ডি কার্ভ স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটির সাইজ কিছুটা বড়, তাই এটি এক হাতে ব্যাবহারের সময় একটু অসুবিধা হতে পারে। এছাড়া ইউজারদের কাছে স্মার্টফোনটির ডিসপ্লে প্যানেল, হাই রিফ্রেশ রেট এবং নিটস ব্রাইটনেস আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন এবং মজবুতির জন্য MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি হঠাৎ করে হাত থেকে নিচে পড়ে গেলে এবং জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে। একইভাবে স্মার্টফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

Tecno POVA Slim 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HiOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu score 4,55,458 পেয়েছে। যারা হেভি গেমিং পছন্দ করেন এবং স্মুথ এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করতে চাইছেন, তাদের স্মার্টফোনটি কিছুটা নিরাশ করতে পারে।

ফটোগ্রাফির জন্য টেকনো স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ওভিডিও কলের জন্য Tecno POVA Slim 5G স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের Tecno POVA Slim 5G স্মার্টফোনটিতে 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমাদের টেস্টে এই ব্যাটারি 10 ঘন্টা, 2 মিনিট পর্যন্ত PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। টেস্ট চলাকালীন 20% থেকে 100% চার্জ হতে 54 মিনিট সময় লেগেছে।

সবচেয়ে বড় বিশেষত্ব হল Tecno POVA Slim 5G স্মার্টফোনটির অসাধারণ ডিজাইন। জানিয়ে রাখি মাত্র 5.8mm থিকনেস সহ Samsung Galaxy S25 Edge ফোনটি সবচেয়ে পাতলা স্মার্টফোন। তবে এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট স্ক্রিন রয়েছে। টেকনো ফোনটির স্লিম বডির পাশাপাশি 3D কার্ভড স্ক্রিন এটিকে আকর্ষণীয় করে তোলে এবং এটিই এই ফোনটি কেনার অন্যতম প্রধান কারণ। পারফরমেন্সের দিক থেকে ফোনটি খুবই সাধারণ, এতে হেভি প্রসেসিং পাওয়া যাবে না।

খুব স্বাভাবিকভাবেই মাত্র 5.95mm পাতলা ফোনে বড় ব্যাটারি ফিট হ‌ওয়া সম্ভব নয়। তবুও এই ফোনে 5,100mAh ব্যাটারি রয়েছে। যেটি খুব খারাপ একেবারেই নয়। তবে যারা এর থেকে বড় ব্যাটারি সহ 20 হাজার টাকার চেয়ে কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য বাজারে উপস্থিত 7,000mAh ব্যাটারি সহ realme P4 এবং OPPO K13 স্মার্টফোন একটি ভালো অপশন হবে।

অন্যদিকে প্রসেসিঙের ক্ষেত্রে হেভি গেমিঙের জন্য realme P4 ফোনের পাশাপাশি Infinix GT 30 এবং Vivo T4R স্মার্টফোনে ভালো পারফরমেন্স উপভোগ করা যাবে। এই তিনটি স্মার্টফোনের মধ্যেই টেকনো পোভা স্লিমের স্মার্টফোনের তুলনায় এক জেনারেশন আপগ্রেডেড মিডিয়াটেক Dimensity 6400 প্রসেসর রয়েছে। এই প্রসেসর AnTuTu স্কোর 7 লক্ষেরও বেশি পেয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here