ভারতের বাজারে লঞ্চ হল প্রথম হাইব্রিড ফোন HMD Touch 4G, দাম মাত্র 3999 টাকা

HMD ने এর পক্ষ থেকে ভারতের বাজারে আজ তাদের প্রথম হাইব্রিড স্মার্টফোন HMD Touch 4G লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ফিচার ফোন এবং স্মার্টফোনের মিলিত রূপ হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনে যেমন কীপ্যাড নেই, তেমনই ভারী স্মার্টফোনের এক্সপেরিয়েন্স‌ও পাওয়া যায় না। তবে এতে ইউজারদের প্রয়োজন এবং ডিজিটাল যুগের চাহিদা পূরণ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে Express Chat অ্যাপের মাধ্যমে ক্লাউড ফোন সার্ভিস, ভিডিও কল এবং ভয়েস ম্যাসেজিং করা যায়। এছাড়াও এই ফোনে Wi-Fi এবং টাচ স্ক্রিন রয়েছে। ফোনটি ছোট ও পকেট ফ্রেন্ডলি ডিভাইস হিসাবে তৈরি করা হয়েছে। ফলে ফোনটি সব ধরনের ইউজারদের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Touch 4G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

HMD Touch 4G ফোনে 3.2-ইঞ্চির QVGA টাচ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এটির সুরক্ষার জন্য 2.5D কভার গ্লাস যোগ করা হয়েছে। ফোনটির টাচ রেসপন্স স্ক্রিন এবং স্মুথ স্ক্রলিং এটিকে ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এর ফলে ফোনটির ক্লাউড ফোন সার্ভিস এবং Express Chat অ্যাপ সহজেই ব্যাবহার করা যায়।

Cloud Phone Service এর মাধ্যমে ইউজাররা ক্রিকেট স্কোর, নিউজ, ওয়েদার আপডেট, ভিডিও এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। Express Chat অ্যাপ ব্যাবহার করে ইউজাররা একে অপরের সঙ্গে ভিডিও কল করতে পারবেন, ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন এবং টেক্সট, ফটো বা ইমোজির সাহায্যে প্রাইভেট ও গ্ৰুপ চ্যাট করতে পারবেন। এই অ্যাপটি Android ও iOS ডিভাইসেও ফ্রিতে ডাউনলোড করা যায়। এর ফলে HMD Touch 4G ইউজাররা সহজেই অন্যান্য স্মার্টফোন ইউজারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ছবিতে দেখা যাচ্ছে এই ফোনে কম্প্যাক্ট সাইজের মধ্যে স্মার্টফোনের মতো বিভিন্ন ফিচার পাওয়া যাবে। ফোনটি লম্বায় 102.3 mm, চ‌ওড়ায় 61.85 mm এবং থিকনেস 10.85 mm। ফোনটির ওজন রাখা হয়েছে মাত্র 100 গ্ৰাম। এতে Quick-Call বাটন যোগ করা হয়েছে, যার সাহায্যে ইউজাররা আপৎকালীন কল করতে বা ভয়েস ম্যাসেজ রেকর্ড করতে পারবেন।

HMD Touch 4G ফোনে LED ফ্ল্যাশ সহ 2MP রেয়ার ক্যামেরা এবং 0.3MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে Unisoc T127 SoC দেওয়া হয়েছে। এতে 64MB RAM এর সঙ্গে 128MB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির মেমরি 32GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে 1950mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা প্রায় 30 ঘন্টা পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। ফোনটি চার্জ করার জন্য এতে USB Type-C পোর্ট রয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে HMD Touch 4G ফোনে Bluetooth 5.0, Wi-Fi হটস্পট, 3.5mm হেডফোন জ্যাক, GPS, Beidou এবং ডুয়েল ন্যানো সিম সাপোর্ট পাওয়া যায়। এছাড়াও এই ফোনে IP52 রেটিং রয়েছে। এতে FM রেডিও, সিঙ্গেল মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে।

HMD Touch 4G ফোনটি Cyan এবং Dark Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 3,999 টাকা। এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। যারা সহজ-সরল, বিশ্বস্ত এবং ইউনিক ফোন পছন্দ করেন তাদের জন্য HMD Touch 4G ফোনটি একটি সুন্দর অপশন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here