OnePlus চীনে তাদের নাম্বার সিরিজের পরিধি বিস্তার করে নতুন OnePlus 16 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 185Hz রিফ্রেশ রেটযুক্ত OLED স্ক্রিন, এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর এবং 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন
OnePlus 16 ফোনে 6.78 ইঞ্চির BOE X4 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন, LTPO টেকনোলজি এবং 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। গেমিঙের সময় এই ফোনের রিফ্রেশ রেট 185Hz পর্যন্ত পৌঁছে যায়। এই ডিসপ্লেতে 2,000nits পীক ব্রাইটনেস, 1nit মিনিমাম ব্রাইটনেস এবং 3,840Hz PWM ডিমিং পাওয়া যায়। এই স্ক্রিনের সুরক্ষার জন্য Crystal Shield গ্লাস যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus 16 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট রয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 5.01GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 850 GPU দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে।
OnePlus 16 ফোনে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য G3 নেটওয়ার্ক চিপ, P4 ডিসপ্লে চিপ এবং T3 টাচ চিপ রয়েছে। এই ফোনে 800Hz জায়রোস্কোপ এবং 185FPS পর্যন্ত নেটিভ গেমিং সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 6,428mm² ভেপার চেম্বার সহ Glacier কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OnePlus 16 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 200MP প্রাইমারি Samsung S5KHPE সেন্সর দেওয়া হয়েছে। f/1.6 অ্যাপার্চারযুক্ত এই সেন্সর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS সাপোর্ট করে।
OnePlus 16 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP Sony LYTIA 600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে, যা 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সাপোর্ট করে। এই সেটআপে তৃতীয় সেন্সর হিসাবে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা সেন্সর 116° FoV এবং অটো ফোকাস সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 30fps ফ্রেম রেটে 8K এবং 120fps পর্যন্ত ফ্রেম রেটে 4K Dolby Vision ভিডিও রেকর্ড করতে সক্ষম।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 16 ফোনে 9,000mAh ডুয়েল-সেল Glacier ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W SUPERVOOC ওয়্যার্ড চার্জিং এবং 100W UFCS চার্জিং ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেওয়ার জন্য এতে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 16 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং X-axis লিনিয়ার মোটর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.0, NFC, IR ব্লাস্টার এবং USB 3.2 Gen 1 পোর্ট দেওয়া হয়েছে। নেভিগেশনের জন্য এই ফোনে BeiDou, GPS, Galileo, GLONASS এবং QZSS সাপোর্ট যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে। OnePlus 16 ফোনের ডায়মেনশন 161.42×76.67mm এবং ফিটনেস 8.45mm থেকে 8.55mm এর মধ্যে। এই ফোনটির ওজন 217 থেকে 220 গ্ৰাম পর্যন্ত।
OnePlus 16 ফোনের দাম
চীনের বাজারে OnePlus 16 ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফারে ফোনটির সবকটি ভেরিয়েন্টের দামে 300 ইউয়ান ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনটি Mars Masterpiece, Dark Forest এবং Tomorrow Starlight কালার অপশনে সেল করা হবে।
12GB RAM + 256GB Storage: 5,999 ইউয়ান (প্রায় 87,000 টাকা)
12GB RAM + 512GB Storage: 6,799 ইউয়ান (প্রায় 98,000 টাকা)
16GB RAM + 512GB Storage: 7,499 ইউয়ান (প্রায় 1,08,200 টাকা)
16GB RAM + 1TB Storage: 8,499 ইউয়ান (প্রায় 1,27,000 টাকা)
আপাতত এই ফোনটি শুধুমাত্র চীনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus 16 ফোনের গ্লোবাল বা ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যে ফোনটি ভারতের বাজারে আসতে পারে বলে আশা করা হচ্ছে।












