চাইনিজ টেক কোম্পানি Oppo তাদের বহু চর্চিত আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Oppo Find X9 সম্পর্কে বড়সড় ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) 2025 এর মঞ্চে জানানো হয়েছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে এই সিরিজের ফোনগুলি পেশ করা হবে। আরও জানানো হয়েছে এই সিরিজের ফোনে MediaTek এর নতুন Dimensity 9500 প্রসেসর যোগ করা হবে। এর ফলে এটি বিশ্বের প্রথম এই ফ্ল্যাগশিপ প্রসেসর সহ স্মার্টফোন সিরিজের খেতাব জিতে নেবে। চীনে আগামী 16 অক্টোবর আসন্ন এই ফোনগুলির জন্য Professional Imaging Kit এবং ক্যামেরা ডিটেইলস শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা এই সিরিজের ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Find X9 সিরিজের অধীনে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro নামের দুটি স্মার্টফোন প্রথমে চীনে এবং আগামী মাসে ভারতে লঞ্চ করা হবে। কোম্পানি মিডিয়াটেকের সঙ্গে হাত মিলিয়ে অন-ডিভাইস AI, পাওয়ার এফিসিয়েন্সি এবং মোবাইল ইমেজিঙের ওপর ফোকাস করেছে। নতুন Dimensity 9500 চিপসেটে একটি আলট্রা কোর, চারটি এফিসিয়েন্সি কোর এবং তিনটি হাই পারফরমেন্স কোর রয়েছে। কোম্পানি জানিয়েছে এতে আগের জেনারেশনের তুলনায় 32% ভালো সিঙ্গেল-কোর এবং 17% ভালো মাল্টি-কোর পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও পাওয়ার কনজাম্পশন প্রায় 55% পর্যন্ত কম হতে পারে।
গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm G1-Ultra GPU যোগ করা হবে। এটি 33% বেশি গ্ৰাফিক্স পারফরমেন্স এবং 42% ভালো এফিসিয়েন্সি দিতে সক্ষম। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Find X9 সিরিজে কাস্টোমাইজড কুলিং সিস্টেম দেওয়া হবে। এর ফলে হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোন ঠান্ডা থাকবে।
কোম্পানি চীনে Oppo Find X9 সিরিজের জন্য প্রফেশনাল ইমেজিং কিট সম্পর্কে ঘোষণা করেছে। এই কিটে একটি নতুন ম্যাগনেটিক গ্ৰিপ, প্রফেশনাল ম্যাগনেটিক প্রোটেক্টিভ কেস এবং ইন্ডাস্ট্রির প্রথম ম্যাগনেটিক ফ্ল্যাশ রিং লাইট দেওয়া হবে। এই লাইট 700 বার পর্যন্ত ক্রমাগত ফ্ল্যাশ করতে সক্ষম এবং 0.5 মিটার দূরত্বে 2200Lux ব্রাইটনেস দিতে পারে। এতে 3000K থেকে 9000K পর্যন্ত কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এবং 3.6W পর্যন্ত সুপার ফিল লাইট সাপোর্ট থাকতে পারে।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, Hasselblad এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা এই ইমেজিং কিট, 200MP আলট্রা-ক্লিয়ার লেন্স এবং টেলি-কনভার্টারের মাধ্যমে 4K 120fps Dolby Vision ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়াও এতে Hasselblad XPAN মোড, এক্সক্লুসিভ শাটার সাউন্ড এবং প্রফেশনাল মাস্টার মোডের মতো বিভিন্ন ফিচার পাওয়া যাবে।
Oppo Find X9 সিরিজের ফোনগুলি Velvet Titanium, Chasing Light Red, Frost White এবং Foggy Black কালার অপশনে পেশ করা হবে। সিরিজের ফোনগুলির ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
ভারতে আপকামিং Samsung Galaxy S26 সিরিজ, Xiaomi 17 Ultra এবং Vivo X300 Ultra এর মতো ফোনগুলির সঙ্গে Oppo Find X9 সিরিজের প্রতিদ্বন্দ্বীতা দেখা যেতে পারে। যেসব স্মার্টফোন ইউজাররা মোবাইল ফটোগ্রাফি, শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পছন্দ করেন তাদের জন্য এই ফোনগুলি দারুণ অপশন হয়ে উঠবে।
যারা এই Hasselblad কোয়ালিটি ক্যামেরা সিস্টেম, AI-সাপোর্টেড প্রসেসিং এবং MediaTek এর নতুন ও শক্তিশালী Dimensity 9500 প্রসেসর সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী 16 অক্টোবর চীনে অফিসিয়ালি লঞ্চ করা হবে। আমরা পোস্টের মাধ্যমে এই বিষয়ে বিশদ তথ্য শেয়ার করব।










