কনফার্ম হল Oppo Find X9 ও Find X9 Pro ফোনের কালার এবং ভেরিয়েন্ট, লঞ্চ হবে 16 অক্টোবর

আগামী 16 অক্টোবর Oppo চীনে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Find X9 এবং Find X9 Pro লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনদুটির প্রি-অর্ডার শুরু করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই প্রি-অর্ডার করা যাবে। এবার ফোনগুলির স্টোরেজ কনফিগারেশন, কালার অপশন এবং ডিজাইন ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এক‌ই সঙ্গে উভয় ফোনের গ্লোবাল লঞ্চের আভাস‌ও পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলি সম্পর্কে।

ওয়েবসাইট থেকে জানা গেছে Oppo Find X9 সিরিজের ফোনদুটি Frosty White, Silver Titanium এবং Chasing Light Red কালার অপশনে সেল করা হবে। এছাড়া সিরিজের বেস মডেল অর্থাৎ Oppo Find X9 ফোনটির একটি এক্সক্লুসিভ Fog Black কালার অপশন পেশ করা হবে। এই দুটি ফোনই 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB এবং 16GB+1TB ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এছাড়াও Find X9 ফোনটির একটি 16GB+256GB মডেল বাজারে আনা হবে।

Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনে প্রিমিয়াম ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Find X9 ফোনে মডিউলের মধ্যে রিং শেপের LED ফ্ল্যাশ থাকবে এবং Find X9 Pro ফোনে মডিউলের বাইরে পিল শেপের LED ফ্ল্যাশ দেওয়া হবে।

Oppo Find X9 ফোনে 6.59 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হবে। অপরদিকে Find X9 Pro ফোনটিতে 6.78 ইঞ্চির স্ক্রিন থাকবে। উভয় ফোনের ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।

প্রসেসিঙের জন্য Oppo Find X9 এবং Oppo Find X9 Pro উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর যোগ করা হবে। Find X9 ফোনে 7,025mAh এবং Find X9 Pro ফোনটিতে 7,500mAh ব্যাটারি থাকবে। এই দুটি ফোনের‌ ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে Oppo তাদের গ্লোবাল এক্স হ্যান্ডেলে Find X9 সিরিজের তথ্য শেয়ার করেছে। ফলে শীঘ্রই চীনের বাইরে অন্যান্য মার্কেটেও এই সিরিজ লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী আগামী 28 অক্টোবর Oppo Find X9 সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ভারতের বাজারে এই সিরিজের ফোনগুলি পেশ করা হতে পারে।

Oppo Find X9 সিরিজের ফোনগুলি লঞ্চের পর বাজারে উপস্থিত OnePlus 15, Samsung Galaxy S26 এবং লেটেস্ট Xiaomi 17 সিরিজের ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই আপকামিং Oppo ফোনগুলিতে প্রিমিয়াম ডিজাইন, হাই এন্ড ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি পাওয়া যাবে।

যাদের উপরোক্ত ফিচার এবং স্পেসিফিকেশন পছন্দ তাঁরা আগামী 16 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনের লঞ্চ, সেল, দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here