23 অক্টোবর লঞ্চ হতে চলেছে Redmi K90 Pro Max স্মার্টফোন, এই স্মার্টফোনের থাকবে Bose স্পিকার!

সম্প্রতি শাওমি জানিয়েছিল শীঘ্রই কোম্পানি তাদের নতুন রেডমি কে90 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে Redmi K90 এবং Redmi K90 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে। গতকাল কোম্পানি এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 অক্টোবর Redmi K90 এবং Redmi K90 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে। প্রথমে এই ফোনগুলি হোম মার্কেট চীনে পেশ করা হবে। বসবচেয়ে বড় বিশেষত্ব Redmi K90 Pro Max ফোনের ব্যাক প্যানেলের ক্যমেরা সেটআপে Bose স্পিকার দেওয়া হয়েছে।

শাওমির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 23 অক্টোবর চীনের বাজারে ফোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Redmi K90 সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।  23 অক্টোবর লোকাল সময় অনুযায়ী সন্ধ্যা 7টা এই লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4 টে 30 মিনিট। কোম্পানির ওয়েবসাইট এবং রেডমির ওয়েইবো পেজের মাধ্যমে লঞ্চ লাইভ স্ট্রিম করা যাবে, যা ভারতেও দেখা যাবে।

Redmi K90 Pro Max ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। প্রকাশ্যে  আসা রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। একইভাবে Redmi K90 5G ফোনটি 7,000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ করা হতে পারে। এই ফোনের চার্জিং প্রো ম্যাক্স মডেলের মতো হতে পারে।

প্রসেসিঙের জন্য Redmi K90 Pro Max 5G ফোনটি Qualcomm এর ফ্ল্যাগশিপ মোবাইল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসরে 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর Oryon CPU রয়েছে, যা 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া ফাস্ট ইন্টারনেট এবং দারুণ 5G কানেক্টিভিটির জন্য ফোনটিতে Snapdragon X85 5G Modem RF System দেওয়া হয়েছে।

সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Redmi K90 Pro Max 5G ফোনটি  লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটি 16GB RAM সহ দেখা গেছে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে। অন্যদিকে ভ্যানিলা ভেরিয়েন্ট  12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। ভ্যানিলা ভেরিয়েন্টে 256GB এবং টপ ভেরিয়েন্টে 1TB স্টোরেজ থাকতে পারে। আপকামিং সিরিজের ভ্যানিলা মডেল Redmi K90 ফোনটিতেও একই স্টোরেজ অপশন থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য Redmi K90 Pro Max 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল LYT950 OIS সেন্সর থাকতে পারে। একইসঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো সেন্সরও দেওয়া হতে পারে। আপকামিং Redmi K90 এবং Redmi K90 Pro Max 5G ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য আগামী 23 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ফোনগুলি ভারতের বাজারে POCO ব্র্যান্ডের অধীনে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here