ভারতে লঞ্চ হলো Nokia 2.2, এটি কোম্পানির সবচেয়ে সস্তা ওয়াটারড্রপ নচ ও অ্যান্ড্রয়েড ওয়ান ওএসযুক্ত স্মার্টফোন

Nokia কিছু দিন আগে ঘোষণা করেছিল কোম্পানি 6 জুন ভারতে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। গতকাল কোম্পানি এই ইভেন্টের মঞ্চে তাদের নতুন স্মার্টফোন Nokia 2.2 লঞ্চ করেছে। ভারতে লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানি ফোনটির গ্লোবাল লঞ্চ‌ও করেছে। Nokia 2.2 কোম্পানির সবচেয়ে সস্তা ওয়াটারড্রপ নচ ও অ্যান্ড্রয়েড ওয়ান ওএসযুক্ত স্মার্টফোন যা আগামী 10 জুন থেকে সেল করা হবে।

Xiaomi Redmi Y3 এর অপেক্ষা হলো শেষ, আজ থেকে শুরু ওপেন সেল

ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Nokia 2.2 ফোনটি ট্রেন্ডের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও ফোনটির নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে এবং এই বডি পার্টে Nokia এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেল গ্লসি লুকযুক্ত। Nokia 2.2 এর ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা ফোনটির মাঝখানে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট আছে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে স্পীকার অবস্থিত। Nokia 2.2 এর ওপরের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে এবং নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে গুগল অ্যাসিস্ট‍্যান্ট‌ বাটন আছে।

স্পেসিফিকেশন
কোম্পানি Nokia 2.2 ফোনটি 19:9 আসপেক্ট রেশিও সঙ্গে পেশ করেছে যা 5.71 ইঞ্চির এইচডি+ এজ টু এজ ডিসপ্লেযুক্ত। নোকিয়ার এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে।

ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ

কোম্পানির তরফ থেকে Nokia 2.2 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য Nokia 2.2 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের একটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হলো Samsung Galaxy A80, লঞ্চ হবে 15 জুন

নোকিয়ার এই ফোনটি 4জির সঙ্গে সঙ্গে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াইফাই ও ওটিজির মতো কানেক্টিভিটি অপশন সাপোর্ট করে। এই ফোনে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। ফোন আনলকের জন্য এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 2.2 তে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

দাম ও সেল
Nokia 2.2 এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানি 7,699 টাকা দামে লঞ্চ করেছে এবং ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,699 টাকা রাখা হয়েছে। কোম্পানি আগামী 30 জুন পর্যন্ত 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 6,999 টাকা ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 7,999 টাকা দামে সেল করবে। 30 জুনের পর থেকে ফোনটির দুটি ভেরিয়েন্ট তার আসল দামে বেচা হবে।

Xiaomi Poco F1 এর দাম কমানো হলো 2,000 টাকা, তাড়াতাড়ি করুন, নয়তো হাতছাড়া হয়ে যাবে এই সুবর্ণ সুযোগ

Nokia 2.2 আগামী 10 জুন পর্যন্ত প্রি-বুকিং করা যাবে। এরপর থেকে ফোনটি টাংস্টেন ব্ল‍্যাক ও স্টীল কালার ভেরিয়েন্টে অফলাইন রিটেইল স্টোরের সঙ্গে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। Nokia 2.2 কেনার সময় Jio ইউজারদের 2,200 টাকার ক‍্যাশব‍্যাক ও 100 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here