আগামী 17 ডিসেম্বর ভারতে OnePlus 15R ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির ভারতীয় ফ্যানরা অধীর আগ্রহে এই ফোনটির জন্য অপেক্ষা করছেন। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনটির পর এই সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি চীনে OnePlus 15T এবং গ্লোবাল বাজারে OnePlus 15s নামে সেল করা হতে পারে। ইন্টারনেটে এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশনও লিক হয়ে গেছে, নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
আপকামিং OnePlus 15T / 15s ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির OnePlus 15 ফোনেও এই একই চিপসেট দেওয়া হয়েছিল। এই প্রসেসর 4.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে OnePlus 15 ফোনটি 36,15,565 AnTuTu স্কোর পেয়েছে।
লিক অনুযায়ী OnePlus 15T / 15s ফোনে শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। ফোনটিতে সম্ভবত 7,500mAh ব্যাটারি থাকতে পারে। জানিয়ে রাখি ভারতের বাজারে OnePlus 15 ফোনটি 7,300mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল এবং OnePlus 15R ফোনে 7,400mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির এই আপকামিং ফোনটিতে 100W বা 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য OnePlus 15T / 15s ফোনে 200MP ক্যামেরা থাকতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 200MP Samsung HP5 বা 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। অর্থাৎ ফোনটির প্রাইমারি সেন্সর নিয়ে এখনও সন্দেহ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Samsung JN5 টেলিফটো লেন্স থাকতে পারে।
OnePlus 15s / 15T ফোনটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন হবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই ফোনে 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। ফোনটিতে BOE X3 OLED প্যানেল যোগ করা হতে পারে এবং এই স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। চীনে এই ফোনটি ColorOS 16 সহ এবং গ্লোবাল বাজারে OxygenOS সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।
কোম্পানির আপকামিং OnePlus 15R ফোনটি কোম্পানির প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এখনও পর্যন্ত ভারতের বাজারে কোনো ফোনে এই চিপসেট দেওয়া হয়নি। এই ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সহ 7,400mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে এবং এই স্ক্রিন 1.5K পিক্সেল রেজোলিউশন, 450ppi পিক্সেল ডেনসিটি এবং 1800nits ব্রাইটনেস সাপোর্ট করবে। OnePlus 15R ফোনটির সঙ্গে আগামী 17 ডিসেম্বর ভারতে OnePlus Pad Go 2 ট্যাবটিও লঞ্চ করা হবে।











