TikTok এ শেয়ার হলো আত্মহত্যার ভিডিও, আরও একবার প্রশ্নের কাঠগড়ায় এই জনপ্রিয় অ্যাপ

TikTok অ্যাপটি ভারতে যত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ততই বেশি হারে বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে এই অ্যাপকে। কিছু দিন আগে ভারতে এই শর্ট ভিডিও মেকিং অ্যাপটির ওপর অশ্লীলতাকে আস্কারা দেওয়ার অভিযোগ আনা হয় এবং এরপর অ্যাপটি অ্যাপেল ও গুগল অ্যাপ্লিকেশন প্ল‍্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও কিছু দিনের মধ্যেই আবার অ্যাপটি ফিরে আসে এবং পুন‍রাবর্তনের সঙ্গে সঙ্গেই অ্যাপটি দেশের নাম্বার ওয়ান অ্যাপে পরিণত হয়। কিন্তু আবারও এই TikTok অ্যাপটি শিরোনামে উঠে এসেছে। কিন্তু এবারের কারণ মোটেই ভালো নয়। শোনা যাচ্ছে TikTok এর জন্য এক মহিলা আত্মহত্যা করে নিয়েছেন।

MI Days : শাওমি দিচ্ছে তাদের স্মার্টফোনে 6,500 টাকা পর্যন্ত ছাড়

TikTok সম্পর্কে এই শিহরণ জাগানো খবর ভারতের তামিলনাড়ু রাজ‍্য থেকে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ুর বসবাসকারী এক 24 বছর বয়সী গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন। রিপোর্টে বলা হয়েছে দুই বাচ্চার মা এই মহিলার নাম অনিতা এবং তিনি TikTok আসক্ত হয়ে পড়েছিলেন। অনিতার TikTok বানানো তাঁর স্বামী পছন্দ করতেন না এবং এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে।

অনিতার স্বামী সিঙ্গাপুরে থাকেন। কিছু দিন আগে তিনি অনিতাকে TikTok এ ভিডিও বানানো বন্ধ করতে বলেন এবং এই কারণে বকাঝকাও করেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ঝগড়ার পরেই অনিতা বিষাক্ত তরল পদার্থ পান করে দেহত্যাগ করেন। মরার আগে অনিতা তাঁর অন্তিম TikTok ভিডিও বানান যেখানে দেখা যায় তিনি একটি সাদা বোতল থেকে গাঢ় রঙের কোনো তরল পান করছেন। এই তরল পানের পর ওই মহিলা ভিডিওটি তাঁর স্বামীকে WhatsApp মারফত পাঠিয়ে দেন।

জেনে নিন মোবাইল ফোনে 16:9, 18:9 ও 19:9 আসপেক্ট রেশিওর পার্থক্য ও বিশেষত্ব

WhatsApp এ পাঠানো ভিডিওতে দেখা যায় তরল পানের পর অনিতার কাশি শুরু হয়। রিপোর্ট অনুযায়ী ভিডিওটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই অনিতা দেহত্যাগ করেন। কিন্তু অবাক করা বিষয় হলো এই অবস্থাতেও তিনি পুরো ঘটনা TikTok এ রেকর্ড করেন এবং পাব্লিকলি শেয়ার‌ও করেন। TikTokএর জন্য ঝগড়া এবং সেই কারণে আত্মহত্যার ঘটনায় সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে।

দেশের রাজধানী দিল্লিতেও TikTok সম্পর্কে একটি ঘটনা ধরা পড়ে। এক্ষেত্রে 20 বছর বয়সী এক যুবক এক ব‍্যাক্তির আইফোন কেড়ে পালিয়ে যায়। পুলিশি তদন্তের পর অফিসিয়ালি জানানো হয় “এবং যুবক একজন TikTok ইউজার এবং হাই রেজলিউশন ভিডিও বানানোর জন্য তাঁর কোনো ভালো ও দামী ফোনের দরকার ছিল।” TikTok এ হাই কোয়ালিটি ভিডিও বানিয়ে আপলোড করার জন্য এই যুবক এই সহজ এবং অপরাধের পন্থা অবলম্বন করে।

91মোবাইলসের পক্ষ থেকে মৃত মহিলার নাম লোকানো এবং ছবি ব্লার রাখা হলো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here