শীঘ্রই গ্লোবাল এবং ভারতের বাজারে Poco M8 সিরিজ লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Poco M8 এবং Poco M8 Pro মডেলগুলি পেশ করা হতে পারে। কিছু দিন আগেই ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার WinFuture.de এর নতুন লিক রিপোর্টের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ তথ্য এবং অফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে এসেছে। এই রিপোর্টের মাধ্যমে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco M8 এবং Poco M8 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Poco M8 এবং Poco M8 Pro ফোনদুটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 15 ও Redmi Note 15 Pro+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে Poco ব্র্যান্ডিং এর অধীনে ফোনগুলির ডিজাইন এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন করা হতে পারে।
রেন্ডার ইমেজের মাধ্যমে ফোনদুটি Black, Blue ও Silver কালার অপশনে দেখা গেছে। তবে Poco M8 Pro ফোনটিতে আলাদা ডুয়েল-টোন ফিনিশ থাকতে পারে। এতে ফোনের সাইড অংশটি ব্ল্যাক এবং মাঝের অংশটি অন্য শেডে দেখা যাচ্ছে।
Poco M8 Pro ফোনটিতে 6.83 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন (2772 × 1080 পিক্সেল) এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে Poco M8 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির OLED FHD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Poco M8 ফোনটিতে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হতে পারে। ব্যাকআপের জন্য এতে শক্তিশালী 5,520mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
তবে Poco M8 Pro ফোনটিতে আরও শক্তিশালী Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে 6,500mAh বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
Poco M8 ফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে Poco M8 Pro ফোনটি 8GB এবং 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
এখনও পর্যন্ত ক্যামেরা সেটআপ সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি টিপস্টার অভিষেক যাদব X এর মাধ্যমে জানিয়েছেন Poco M8 Pro ফোনটি Redmi Note 15 Pro+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। তবে আপকামিং ফোনটির ক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ Redmi Note 15 Pro+ ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরার থাকলে, আসন্ন Poco M8 Pro ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে Redmi Note 15 Pro+ ফোনের মতোই অল্ট্রা-ওয়াইড এবং ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকতে পারে।
Poco M8 ফোনটিতে IP65 রেটিং এবং Poco M8 Pro ফোনটিতে IP68 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে জল ও ধুলো থেকে ফোনগুলি সুরক্ষিত থাকবে।
যারা কম দামে শক্তিশালী পারফরমেন্স, AMOLED ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোন চাইছেন, তাদের জন্য Poco M8 সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে। এই ফোনগুলি কম বাজেট রেঞ্জে গেমিং প্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই সিরিজ Redmi Note 15 সিরিজ, Realme Narzo 90 সিরিজ এবং iQOO Z10 সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা 2026 সালে নতুন এবং শক্তিশালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা Poco M8 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।









