গত আগস্ট মাসে OPPO K13 Turbo Pro ফোনটি লঞ্চের পর এবার কোম্পানি বাজারে এই ফোনটির সাক্সেসার আনতে চলেছে। সম্প্রতি জানা গেছে কোম্পানির পক্ষ থেকে ‘কে14’ বাদ দিয়ে সরাসরি OPPO K15 Turbo Pro পেশ করা হবে। এবার এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। এই পোস্টে আপকামিং OPPO K15 Turbo Pro ফোনের প্রসেসর, ক্যামেরা, স্ক্রিন এবং ব্যাটারি সম্পর্কিত লিক ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।
টিপস্টার গ্যাজেটস ডেটা OPPO K15 Turbo Pro ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে পোস্ট করে তিনি জানিয়েছেন এই ফোনে প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি। 2026 সালের প্রথম দিকে এই প্রসেসর বাজারে আসবে বলে মনে করা হচ্ছে।

ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসরের ছোট ভার্সন হিসাবে Mediatek Dimensity 9500s চিপসেট পেশ করা হতে পারে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। ভারতের বাজারে Vivo X300 ও X300 Pro এর পাশাপাশি OPPO Find X9 এবং X9 Pro ফোনগুলি এই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।
OPPO K15 Turbo Pro ফোনে আগের OPPO K13 Turbo Pro ফোনের মতোই ইন-বিল্ট ফ্যান দেওয়া হতে পারে। এই ফ্যান ধূলোর সূক্ষ্ম কণা ফোনের বাইরে বের করার পাশাপাশি হেভি প্রসেসিঙের সময় ফোনকে ঠান্ডা রাখবে। আগের OPPO K13 Turbo Pro ফোনে অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে Rapid Cooling Engine যোগ করা হয়েছে। এটির 0.1mm পাতলা ব্লেড এয়ার ভলিউম 20% পর্যন্ত বাড়িয়ে তোলে এবং 18,000 RPM পর্যন্ত ঘুরতে সক্ষম। আপকামিং K15 Turbo Pro ফোনেও এইসব ফিচার থাকতে পারে।
লিক অনুযায়ী OPPO K15 Turbo Pro ফোনে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হওয়া OnePlus 15R ফোনটি 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপকামিং K15 Turbo Pro ফোনটিতে 165Hz বা 144Hz রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে।
ফটোগ্রাফির জন্য OPPO K15 Turbo Pro ফোনে 50MP প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এতে Sony OIS সেন্সর ব্যাবহার করা হতে পারে। সাম্প্রতিক লিক থেকে জানা গেছে এই ফোনে 8000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে। জানিয়ে রাখি K13 Turbo Pro ফোনে 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। আমাদের টেস্টিঙে এই ফোনটি 13 ঘন্টা, 41 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এবং আপকামিং K15 Turbo Pro ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।










