কনফার্ম হল ভারতে POCO M8 5G স্মার্টফোনের লঞ্চ, 50MP ক্যামেরা সহ আসতে চলেছে শক্তিশালী মিড রেঞ্জ স্মার্টফোন

গত সপ্তাহে পোকো ভারতের বাজারে তাদের ‘M সিরিজের’ নেক্সট জেনারেশন লঞ্চ টিজ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের নাম জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে POCO M8 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে এবং ফাস্ট লুক শেয়ার করা হয়েছে।

ভারতে POCO M8 5G ফোনটির লঞ্চ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ফোনের নাম জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোম্পানি তাদের আপকামিং ফোনের নাম ঘোষণা করেনি, আপাতত ‘কমিং সুন’ লেখা রয়েছে। পোকোর পক্ষ থেকে শেয়ার করা টিজারের মাধ্যমে POCO M8 5G ফোনটি 50MP ক্যামেরা সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে ফ্লিপকার্টের মাইক্রো সাইটের জন্য POCO M8 5G ফোনটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

এখনও পর্যন্ত ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা যায়নি, তবে লিক অনুযায়ী POCO M8 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি 6 জানুয়ারি ভারতে একই প্রসেসর সহ Redmi Note 15 5G ফোনটি পেশ করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco M7 5G ফোনটিতে 5,520mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে Poco M8 ফোনটি 6.7 ইঞ্চির FHD+ কার্ভড OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে।

প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন অনুযায়ী POCO M8 5G ফোনটি ভারতে Redmi Note 15 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। আগামী 6 জানুয়ারি ভারতে Redmi Note 15 ফোনটি পেশ করা হবে। এর ঠিক পরেই ভারতের বাজারে POCO M8 ফোনটিও লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে POCO M8 5G ফোনটি প্রায় 20 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে।

মিড বাজেট রেঞ্জের POCO M8 5G ফোনটিতে অসাধারণ পারফরমেন্স পাওয়া যাবে। যারা আপকামিং ফোনের জন্য অপেক্ষা করতে পারবেন না, তবে নতুন বছরে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা একই প্রাইস রেঞ্জে Nothing Phone (3a) Lite, realme 15T এবং Vivo Y400 Pro ফোনগুলি দেখতে পারেন। এছাড়া 19,999 টাকা দামে Infinix GT 30 ফোনটিতেও দুর্দান্ত গেমিং উপভোগ করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here