এই কনকনৈ শীতের মরশুমেও ভারতীয় মোবাইল মার্কেট গরম হতে চলেছে। এই সপ্তাহে বাজারে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হবে। আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারির মধ্যে দেশে আধ ডজনের চেয়েও বেশি ফোন পেশ করা হবে। রেডমি, রিয়েলমি, ওপ্পো থেকে শুরু করে মোটোরোলা, পোকো পর্যন্ত বিভিন্ন নামজাদা কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সপ্তাহে আসন্ন ফোনগুলির নাম, লঞ্চ ডেট, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi Note 15 5G
লঞ্চ ডেট – 6 জানুয়ারি
আগামী 6 জানুয়ারি Redmi ভারতে তাদের Note 15 5G স্মার্টফোন লঞ্চ করবে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 108MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি+ Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে।
realme 16 Pro
লঞ্চ ডেট – 6 জানুয়ারি
আগামী 6 জানুয়ারি ভারতে realme 16 Pro 5G ফোনটি লঞ্চ হবে। এই ফোনে MediaTek Dimensity 7300 Max অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে LumaColor অ্যালগরিদম সহ 200MP ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। IP69K রেটিং সহ এই ফোনটি 80 ডিগ্রি পর্যন্ত গরম জল সহ্য করতে পারে। এই ফোনটির দাম 30 হাজার টাকার রেঞ্জে রাখা হতে পারে।
realme 16 Pro+
লঞ্চ ডেট – 6 জানুয়ারি
এই সপ্তাহে 6 জানুয়ারি ভারতে realme 16 Pro+ ফোনটি লঞ্চ হবে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR5X RAM টেকনোলজি রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সহ 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP+50MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে এবং সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 6500nits ব্রাইটনেস সাপোর্টেড 4D Curve+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
Motorola Signature
লঞ্চ ডেট – 7 জানুয়ারি
এই সপ্তাহে ভারতে নতুন Motorola Signature স্মার্টফোন লঞ্চ হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে লিক অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট এবং 12GB RAM থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনে 6.7-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এই ফোনে স্টাইলাস পেন থাকবে বলে শোনা যাচ্ছে এবং ফোনটির ডিজাইন অত্যন্ত স্লিম রাখা হবে। এই ফোনটি চীনে Motorola X70 Air Pro এবং গ্লোবাল বাজারে Motorola Edge 70 Ultra নামে পেশ করা হতে পারে।
POCO M8 5G
লঞ্চ ডেট – 8 জানুয়ারি
আগামী 8 জানুয়ারি ভারতে POCO M8 5G ফোনটি লঞ্চ করা হবে। 8GB RAM এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং সেলফির জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.77-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির সঠিক স্পেসিফিকেশন জানার জন্য 8 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
OPPO Reno 15 Pro Mini
লঞ্চ ডেট – 8 জানুয়ারি
ভারতে 8 জানুয়ারি OPPO Reno 15 Pro Mini স্মার্টফোন পেশ করা হবে। এই প্রথম কোম্পানি তাদের রেনো সিরিজের অধীনে ‘প্রো মিনি’ মডেল লঞ্চ করতে চলেছে। লিক অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট যোগ করা হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 200MP ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে 50MP ক্যামেরা থাকতে পারে। এই ফোনে 6.32-ইঞ্চির 1.5K flat OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি 80W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
OPPO Reno 15
লঞ্চ ডেট – 8 জানুয়ারি
চীনে লঞ্চের পর এবার আগামী 8 জানুয়ারি ভারতে OPPO Reno 15 ফোনটি লঞ্চ করা হবে। ফোনটির চাইনিজ মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6.32-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP ক্যামেরা এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

OPPO Reno 15 Pro
লঞ্চ ডেট – 8 জানুয়ারি
ভারতে OPPO Reno 15 সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন হিসাবে আগামী 8 জানুয়ারি OPPO Reno 15 Pro ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 200MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।















