প্রকাশ্যে এল POCO M8 Pro 5G ফোনের রাশিয়ান মডেলের দাম, স্পেসিফিকেশন সহ রিটেইলস সাইটে লিস্টেড হল এই স্মার্টফোন

8 জানুয়ারি POCO M8 5G ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি POCO M8 সিরিজের ভ্যানিলা মডেল POCO M8 5G ফোনটির পরই ‘প্রো’ মডেল লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। কম্পাবনির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানাবন হয়নি, তবে রাশিয়ার একটি রিটেইল সাইটে আপকামিং POCO M8 Pro 5G ফোনটি দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের বাজারে নয়, তবে শীঘ্রই গ্লোবাল বাজারে ফোনটি লঞ্চ করা হবে।

রাশিয়ান রিটেইল সাইটে POCO M8 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে দেখা গেছে। ওয়েবসাইট অনুযায়ী ফোনটির ভ্যানিলা মডেল 8GB RAM ও 256GB স্টোরেজ অপশন RUB 36,242 দামে লঞ্চ করা হবে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 41,299 টাকার কাছাকাছি। একইভাবে POCO M8 Pro 5G ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ অপশন RUB 38,793 অর্থাৎ প্রায় 44,199 আকা দামে পেশ করা হতে পারে।

রাশিয়ান রিটেইল সাইটে POCO M8 Pro 5G ফোনটি Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ দেখা গেছে। এই কোয়ালকম প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8গীগাহার্টস থেকে 2.7গীগাহার্টস ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড HyperOS 2 সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

POCO M8 Pro 5G ফোনটি 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এই AMOLED প্যানেলে তৈরি কোয়াড কার্ভড ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেটে সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে কর্নিং Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হতে পারে।

রিটেইলার লিস্টিং অনুযায়ী POCO M8 Pro 5G ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO M8 Pro 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

আপকামিং POCO M8 Pro 5G ফোনটির বিশেষত্ব এর ব্যাটারি হতে পারে। ওয়েবসাইট লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। লিক অনুযায়ী এই আপকমিং POCO M8 Pro 5G ফোনটি IP68 রেটিং সহ বাজারে লঞ্চ করা হবে। তবে ভারতের বাজারে POCO M8 Pro ফোনটি কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

8 জানুয়ারি ভারতের বাজারে POCO M8 5G ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ পেশ করা হবে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 20 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,520mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here