আগামীকাল অর্থাৎ 6 জানুয়ারী রিয়েলমি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই দিন কোম্পানি তাদের realme 16 Pro সিরিজ স্মার্টফোনগুলির সঙ্গে realme Pad 3 ট্যাবলেট এবং realme Buds Air 8 ইয়ারবাড লঞ্চ করবে। নতুন বছরে এই প্রথম কোম্পানি লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করতে চলেছে। ইউজাররা ঘরে বসেই নিজেদের ফোনের এই লাইভ দেখতে পারবেন। নিচে দেওয়া উইন্ডো লিঙ্কের মাধ্যমে আমাদের পেজে এই ইভেন্ট দেখা যাবে।
6 জানুয়ারী দুপুর 12টা সময়ে রিয়েলমি তাদের এই লঞ্চ ইভেন্ট শুরু করবে। এই ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানি তাদের realme 16 Pro এবং realme 16 Pro+ 5G ফোনগুলি পেশ করবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্ট স্ট্রিমিং করা যাবে। এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনের দাম, সেল ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। একইসঙ্গে এই লঞ্চ ইভেন্টের মাধ্যমে realme Buds Air 8 এবং realme Pad 3 ডিভাইসগুলিও পেশ করা হবে।
প্রসেসিঙের জন্য realme 16 Pro Plus 5G ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.84GHz থেকে 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। রিয়েলমির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 1.44 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে। অন্যদিকে ফোনের দুর্দান্ত পারফরমেন্সের জন্য LPDDR5X RAM থাকবে।
realme 16 Pro+ 5G ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে 9.3 ঘন্টা গেমিং বা 21 ঘন্টা ইউটিউব প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। একইসঙ্গে ফোনটির 4D Curve+ ডিসপ্লেতে 6500nits পীক ব্রাইটনেস, 4608Hz ডিমিং এবং 2500Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করবে।
Realme 16 Pro+ ফোনটিতে LumaColor অ্যালগরিদমের ক্ষমতাসম্পন্ন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 200 মেগাপিক্সেল সেন্সর এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। একইভাবে Realme 16 Pro 5G ফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে, তবে এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে না।

প্রসেসিঙের জন্য Realme 16 Pro 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Max অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ব্যাটারি রয়েছে এবং এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে জল ও ধুলোর পাশাপাশি লিকুইড থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP66 + IP67 + IP68 + IP69K রেটিং সহ লঞ্চ করা হবে।
realme 16 Pro ফোনটির দাম 32 হাজার থেকে 36 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। অন্যদিকে realme 16 Pro+ ফোনটি 40 হাজার থেকে 45 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে। উভয় ফোন 8GB RAM এবং 12GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।










