ভারতীয় টেক ব্র্যান্ড Lyne Originals তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড, ওয়্যারলেস নেকব্যান্ড, পোর্টেবল ব্লুটুথ স্পিকার এবং পাওয়ার ব্যাঙ্ক পেশ করা হয়েছে। এইসহ ডিভাইসের নাম যথাক্রমে Startup-22 Power Bank, Startup-29 Bluetooth Speaker, Startup-15 TWS, Startup-17 Wireless Neckband, Start-2 Wireless Neckband এবং Start-1 Wireless Neckband রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা এইসব ডিভাইসের দামও রাখা হয়েছে বাজেটের মধ্যেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই পোডাক্টগুলির ডিটেইলস সম্পর্কে।
যেসব ইউজারদের বারবার ফোন চার্জ করতে হয় বা ট্রাভেলের সময় ব্যাকআপ রাখতে হয় বা অন্য কোনো প্রয়োজনে ব্যাকআপ দরকার হয় তাদের জন্য Startup-22 Power Bank পেশ করা হয়েছে। এতে 20,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সহ PD ও QC চার্জিং সাপোর্ট করে। এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার জন্য এই পাওয়ার ব্যাঙ্কে মাল্টিপল আউটপুট পোর্ট রয়েছে। রিয়েল-টাইম ব্যাটারি এবং চার্জিং স্ট্যাটাস দেখানোর জন্য এতে LED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিভাইসটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।
Startup-29 Bluetooth Speaker এর মাধ্যমে কম্প্যাক্ট ডিজাইনে অসাধারণ সাউন্ড আউটপুট পাওয়া যাবে। এতে 20W অডিও আউটপুট এবং 52mm ড্রাইভার দেওয়া হয়েছে, ফলে এতে ক্লিয়ার এবং ইমার্সিভ সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। এই স্পিকার ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সাপোর্ট করে এবং এই ডিভাইস একবার চার্জ করে প্রায় 10 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়। এই স্পিকারের সঙ্গে দেওয়া ওয়্যারলেস মাইক্রোফোন এটিকে কারাওকে, ছোট গেট টুগেদার এবং হোম এন্টারটেইনমেন্টের জন্য যথেষ্ট উপযোগী করে তোলে। এই ডিভাইস ব্লু, অরেঞ্জ এবং গ্ৰীন কালার অপশনে পেশ করা হয়েছে।
যারা ট্রু ওয়্যারলেস ফর্ম ফ্যাক্টরে সুন্দর সাউন্ড এবং লো-লেটেন্সি পারফরমেন্স পছন্দ করেন তাদের মধ্যে Startup-15 TWS যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে। এতে ব্লুটুথ 6.0 এবং ENC টেকনোলজি রয়েছে, ফলে কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েস কমে যায়। এতে 13mm ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাডে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যায়। 49ms লো লেটেন্সি সহ এই প্রোডাক্টটি গেমিং, স্ট্রিমিং এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি সুন্দর অপশন। এটি ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট করে। এই ইয়ারবাড ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।
Startup-17 Wireless Neckband দীর্ঘ সময় পর্যন্ত আরামদায়ক ব্যাবহারের জন্য পেশ করা হয়েছে। এতে ম্যাগনেটিক ইয়ারবাড দেওয়া হয়েছে, যা ট্যাঙ্গেল ফ্রি স্টোরেজ এবং অটো অন/অফ ফিচার সাপোর্ট করে। এই নেকব্যান্ডে ব্লুটুথ 5.4 কানেক্টিভিটি, ENC সাপোর্ট এবং 10mm ড্রাইভার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসে 50 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে। এটি ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।
Start-2 Wireless Neckband মূলত গেমিং এবং স্ট্রিমিঙের মতো পারফরমেন্স-ফোকাস ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এতে ব্লুটুথ 5.3, ENC সাপোর্ট, 10mm ড্রাইভার এবং ইন বিল্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট যোগ করা হয়েছে। এই ডিভাইস একবার চার্জ করে প্রায় 30 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে। এই ডিভাইসটি ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে পেশ করা হয়েছে।
যারা এন্টারটেইনমেন্ট এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য সস্তা নেকব্যান্ড খুঁজছেন তাদের Start-1 Wireless Neckband পছন্দ হবে। এতে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে এবং এটি লো লেটেন্সি সাপোর্ট করে। এতে ENC টেকনোলজি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং সুন্দর সাউন্ডের জন্য অপ্টিমাইজ ড্রাইভার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ডিভাইসে 30 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং 30 ঘন্টা টক টাইম পাওয়া যাবে। এই নেকব্যান্ড ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে পেশ করা হয়েছে।
নতুন Startup-22 Power Bank এর দাম 2,299 টাকা রাখা হয়েছে। Startup-29 Bluetooth Speaker 949 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Startup-15 TWS এর দাম 599 টাকা, Startup-17 Wireless Neckband এর দাম 499 টাকা এবং Start-2 ও Start-1 Wireless Neckband এর দাম 199 টাকা রাখা হয়েছে। Lyne Originals এর ওয়েবসাইট এবং ভারতের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এইসব ডিভাইস সেল করা হচ্ছে।









