আগামী 23 জানুয়ারি Motorola Signature স্মার্টফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ভারতের দ্বিতীয় স্মার্টফোন হতে চলেছে। এর আগে শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ পেশ করা হয়েছিল। আগেই কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছিল। এবার লঞ্চের আগেই Motorola Signature স্মার্টফোনটির ভারতীয় দাম লিক হয়ে গেছে।
Motorola Signature স্মার্টফোনের দাম (লিক)
- 12GB RAM + 256GB স্টোরেজ – 59,999 টাকা
- 16GB RAM + 512GB স্টোরেজ – 64,999 টাকা
- 16GB RAM + 1TB স্টোরেজ – 69,999 টাকা
টিপস্টার সঞ্জু চৌধুরী এর মাধ্যমে আপকামিং Motorola Signature ফোনের দাম জানা গেছে। লিক অনুযায়ী ফোনটি 59,999 টাকা দামে লঞ্চ করা হবে। এটি ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 64,999 টাকা এবং 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট 69,999 টাকা দামে পেশ করা হবে। লিক অনুযায়ী Motorola Signature ফোনটিতে 5,000 টাকার ডিসকাউন্ট ব্যাঙ্ক অফার এবং 7,500 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Motorola Signature ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি aircraft-grade অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে, ফলে ফোনটি যথেষ্ট শক্তিশালী হবে। জানিয়ে রাখি Motorola Signature 5G ফোনটির থিকনেস মাত্র 6.99mm, ফলে এটি অনেকটাই স্লিম হয়ে উঠেছে। আপকামিং স্মার্টফোনটি Green এবং Grey কালার অপশনে সেল করা হবে।
কোম্পানির Motorola Signature 5G স্মার্টফোনটি 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই Extreme AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট এবং 6200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন সুরক্ষিত জন্য Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হবে।
গ্লোবাল বাজারে নতুন Motorola ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 3.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এছাড়া ফোনটি 7 জেনারেশন Android OS আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হবে। এর ফলে ফোনটি এখন থেকেই ভবিষ্যতের Android 23 OS এর জন্য প্রস্তুত থাকবে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 50MP Sony LYT828 OIS প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FOV সহ 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য Motorola Signature ফোনটি 50MP Sony LYT500 সেন্সর সহ লঞ্চ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Signature ফোনটি 5200mAh সিলিকন-কার্বন ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে। আগামী 23 জানুয়ারি ভারতে Motorola Signature ফোনটি লঞ্চ করা হবে এবং এই দিন ফোনের দাম ও সেল ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির ডেডিকেটেড পেজ লাইভ করা হয়েছে।











