কনফার্ম হল Redmi Note 15 Pro 5G সিরিজের লঞ্চ ডেট, 29 জানুয়ারি ভারতে হবে লঞ্চ

শাওমির সাব ব্র্যান্ড Redmi অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 29 জানুয়ারি ভারতে Redmi Note 15 Pro 5G সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ ফোনগুলি পেশ করা হবে। সম্প্রতি আমরা রিপোর্টের মাধ্যমে এই ফোনদুটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনদুটির ডিটেইলস সম্পর্কে।

Xiaomi India এর অফিসিয়াল ওয়েবসাইটে Redmi Note 15 Pro 5G সিরিজের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইট থেকে ফোনদুটির ফিচার এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। নিচে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জারি টিজার শেয়ার করা হল।

এর আগে কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজার অনুযায়ী Redmi Note 15 Pro 5G সিরিজে 200MP HPE প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ফলে ফটোগ্রাফির দিক থেকে ফোনগুলি যথেষ্ট অ্যাডভান্স হবে। এর সঙ্গে ফোনে Xiaomi IceLoop কুলিং সিস্টেম যোগ করা হবে। এই ফিচার দীর্ঘ সময় পর্যন্ত হাই পারফরমেন্সের ‍ক্ষেত্রে ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

Redmi Note 15 Pro সিরিজের ফোনগুলিতে IP69K রেটিং থাকবে, যা জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। এছাড়াও এই ফোনে 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার পাওয়া যাবে।

Redmi Note 15 Pro সিরিজের ফোনগুলিতে বেশ কিছু AI ফিচার যোগ করা হবে। এর মধ্যে AI Writing, AI Speech Recognition এবং AI Interpreter উল্লেখযোগ্য। এছাড়াও ফোনে Redmi Titan স্ট্রাকচার দেওয়া হবে, যা ফোনগুলিকে মজবুত করে তুলবে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus 2 ব্যাবহার করা হবে। ফলে সব দিক থেকেই ফোনগুলি যথেষ্ট ডিউরেবল হতে চলেছে।

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 15 Pro+ ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর যোগ করা হবে। এই ফোনে 12GB Virtual RAM সহ মোট 24GB পর্যন্ত RAM সাপোর্ট পাওয়া যাবে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। Redmi Note 15 Pro+ ফোনে 6.83-ইঞ্চির CrystalRes AMOLED ডিসপ্লে যোগ করা হবে বলে আশা করা হচ্ছে, যা 3200nits সানলাইট ব্রাইটনেস, 3840Hz PWM ডিমিং এবং Hydra Touch 2.0 সাপোর্ট করতে পারে। এইসব অ্যাডভান্স ফিচার সহ Redmi Note 15 Pro 5G সিরিজ মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ জনপ্রিয় হয়ে উঠতে পারে।

যারা আপকামিং Redmi Note 15 Pro 5G সিরিজের ফোনগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাদের জানিয়ে রাখি, আগামী সপ্তাহে এই ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং সেল সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হবে। এই বিষয়ে 29 জানুয়ারি আমরা বিস্তারিত জানতে পারব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here