শীঘ্রই Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের Note 15 Pro সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের টিজারও জারি করা হয়েছিল। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট জানানো হয়নি, এর আগেই লিকের মাধ্যমে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া সাইট এক্সে ফোনটির ডিটেইলস শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 15 Pro ফোনটিতে 6.83 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করতে পারে। একইসঙ্গে স্ক্রিনে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হতে পারে। এতে 1,800 নিটস পীক ব্রাইটনেস থাকতে পারে, ফলে আরও ভালোভাবে আউটডোরে স্ক্রিন ভিজিবিলিটি উপভোগ করা যাবে।
প্রসেসিঙের জন্য Redmi Note 15 Pro ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে Mali-G615 MC2 GPU যোগ করা হতে পারে। এই ফোনটি Android 15 বেস্ড HyperOS 2 সহ কাজ করতে পারে, এর ফলে স্মুথ পারফরমেন্স ও নতুন ফিচার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Redmi Note 15 Pro ফোনটিতে OIS ফিচারযুক্ত 200MP Samsung HPE প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে সেকেন্ডারি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Redmi Note 15 Pro ফোনটিতে 6,580mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার থাকতে পারে। এছাড়াও ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হতে পারে। এছাড়া SGS 5 Star, TÜV SÜD এবং TÜV Rheinland Triple Eye Protection মতো ফিচারগুলি যোগ করা হবে।
Redmi Note 15 Pro+ ফোনটি এই সিরিজের আরও প্রিমিয়াম মডেল হতে পারে। এই ফোনটিতে 6.83 ইঞ্চির কোয়াড-কার্ভড ডিজাইন সহ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হতে পারে।
প্রসেসিঙের জন্য Redmi Note 15 Pro+ ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে Adreno 810 GPU থাকবে। এই ফোনটি Android 15 বেস্ড HyperOS 2 সহ লঞ্চ করা হতে পারে।
Redmi Note 15 Pro+ ফোনটিতে OIS ফিচারযুক্ত 200MP Samsung HPE প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফির জন্য Note 15 Pro+ ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 Pro+ ফোনটি 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়ায়ার্ড চার্জিং ফিচার যোগ করা হবে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার, Dolby Atmos সাপোর্ট, জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66/IP68/IP69/IP69K রেটিং থাকতে পারে বলে জানা গেছে।
Redmi Note 15 Pro+ ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটি 8GBRAM +128GB এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
যারা প্রিমিয়াম ডিসপ্লে, 200MP ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং লেটেস্ট সফটওয়্যার সহ মিড-রেঞ্জে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আসন্ন Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনগুলি ভালো অপশন হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। যারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা আপকামিং Note 15 Pro সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











