শীঘ্রই মার্কেটে লঞ্চ হতে পারে OnePlus Nord 6 স্মার্টফোন। বিগত বেশ কিছু দিন ধরে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সহ বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে এই ফোনটি দেখা গেছে। এবার এই ফোনটি ইউরোপিয়ান সার্টিফিকেশন প্ল্যাটফর্ম EEC সাইটও পাস করেছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি OnePlus Nord 6 ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
এক্সপার্টপিক ওয়েবসাইটে OnePlus Nord 6 5G ফোনটির নতুন সার্টিফিকেশন দেখা গেছে। EEC প্ল্যাটফর্মে এই আপকামিং ফোনটি CPH2795 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। গত 3 ফেব্রুয়ারি এই লিস্টিং লাইভ করা হয়েছে। সবচেয়ে বড় কথা EEC সার্টিফিকেশন সাইটে ফোনটির মার্কেটিং নেম OnePlus Nord 6 উল্লেখ করা হয়েছে। জানিয়ে রাখি ইতিমধ্যে IMEI, TDRA, Geekbench এবং SIRIM সার্টিফিকেশন সাইটেও এই ফোনটি লিস্টেড হয়ে গেছে।
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে জানা গেছে OnePlus Nord 6 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর যোগ করা হবে। গত বছর পেশ করা 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আরও জানা গেছে OnePlus Nord 6 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
TUV সার্টিফিকেশন থেকে জানা গেছে এই আপকামিং ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে লিক অনুযায়ী OnePlus Nord 6 ফোনে 9000mAh battery থাকতে পারে। জানিয়ে রাখি ভারতে আজ পর্যন্ত কোনো ওয়ানপ্লাস স্মার্টফোন এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। এছাড়াও এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
লিক থেকে জানা গেছে OnePlus Nord 6 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর থাকবে, যা 20x ডিজিটাল জুম সাপোর্ট করবে। এর সঙ্গে এই ফোনে 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
লিক অনুযায়ী আপকামিং OnePlus Nord 6 ফোনে 2772 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ফ্লেক্সিবল AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট, 330Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
আগের OnePlus Nord 5 ফোনটির 8GB RAM + 256GB Storage সহ বেস মডেল 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen3 প্রসেসর রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 14,81,616 AnTuTu Score পেয়েছে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS3.1 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।
OnePlus Nord 5 5G ফোনে 6.83-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট, 1400nits ব্রাইটনেস, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT700 প্রাইমারি OIS সেন্সর ও 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্টেড 6,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
আগেই বলা হয়েছে OnePlus Nord 5 5G ফোনটি 31,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। তাই আপকামিং OnePlus Nord 6 ফোনটির দামও 30 হাজার থেকে 35 হাজার টাকার রেঞ্জে রাখা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে চিপ শর্টেজের কারণে সমস্ত কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়ে চলেছে। এমতাবস্থায় OnePlus Nord 6 ফোনটি এই প্রাইস রেঞ্জে পেশ করা হলে ইউজাররা যথেষ্ট খুশিই হবে।












