শীঘ্রই Honor তাদের নাম্বার সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। 2025 সালের নভেম্বর মাসে চীনের বাজারে Honor 500 সিরিজ লঞ্চ করা হয়েছিল, এবার Honor 600 সিরিজ পেশ হতে চলেছে। সম্প্রতি লিকের মাধ্যমে Honor 600 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। এবার গীকবেঞ্চ সাইটে এই সিরিজের ‘লাইট’ মডেল লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের RAM, প্রসেসর এবং ওএস সম্পর্কে জানা গেছে।
গীকবেঞ্চ সাইটে Honor 600 Lite 5G ফোনটি HONOR LNA-NX1 মডেল নাম্বার সহ দেখা গেছে। প্রথমে এক্সপার্টপিষ ওয়েবসাইটে একই মডেল নাম্বার স্পট করা হয়েছিল। 9 ফেব্রুয়ারির এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। Honor 600 Lite 5G ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 994 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3023 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
গীকবেঞ্চ সাইটে Honor 600 Lite 5G ফোনটি 8GB RAM ভেরিয়েন্টে লিস্টেড হয়েছিল। এটি ফোনের বেস ভেরিয়েন্ট হতে পারে এবং টপ ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটি নতুন এবং অ্যাডভান্স Android 16 OS সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এতে MagicOS 10 দেওয়া হতে পারে।
বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ফোনটির মাদারবোর্ড সেকশনে LNAN কোডনেম লেখা রয়েছে। এই অক্টাকোর প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.0গীগাহার্টস এবং টপ ক্লক স্পীড 2.4গীগাহার্টস হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি এই প্রসেসরের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে Honor 600 Lite ফোনটিতে নতুন MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনের সম্পর্কে ডিটেইলস শেয়ার করেছিল। তিনি জানিয়েছিলেন আপকামিং ফোনটি শক্তিশালী 9000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। জানিয়ে রাখি Honor 500 ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং Honor 600 ফোনটিতে আগের তুলনায় কমপক্ষে 1000mAh বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হবে। একইভাবে আপকামিং Honor 600 ফোনটিতে 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
আগের Honor 500 ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছিল। চীনের বাজারে ফোনটি 12GB এবং 16GB RAM সহ 33 হাজার টাকা থেকে 41 হাজার টাকা দামে পেশ করা হয়েছিল। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং চার্জ করার জন্য এতে 80W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছিল।
Honor 500 ফোনটিতে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 200 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছিল। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Honor 500 5G ফোনে 3D ডেপথ সেন্সর সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।












