Infinix অফিসিয়ালি তাদের নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Infinix Smart 20 লঞ্চ করে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস শেয়ার করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির ডিজাইন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জানা গেছে। এই ফোনটি বাজেট সেগমেন্টে যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 120Hz ডিসপ্লে, MediaTek Helio G81 Ultimate প্রসেসর এবং 7.7mm স্লিম বডি রয়েছে। এই পোস্টে লেটেস্ট Infinix Smart 20 ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Smart 20 ফোনে 6.78 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 45Hz, 60Hz, 90Hz ও 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এই ডিসপ্লে 700nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Dynamic Bar ও Always-On Display এর মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে, ফলে ইউজাররা সুন্দর এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসিঙের জন্য Infinix Smart 20 ফোনে MediaTek Helio G81 Ultimate চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে 4GB RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করা হয়েছে, ফলে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
Infinix Smart 20 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল ফ্ল্যাশের সঙ্গে 8MP রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা 15W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনে লেটেস্ট ফিচার এবং সুন্দর অপটিমাইজেশন সহ Android 16 বেসড XOS 16 অপারেটিং সিস্টেম রয়েছে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে Infinix Smart 20 ফোনে NFC (টাচ ট্রান্সফার সাপোর্ট), UltraLink অফলাইন কমিউনিকেশন (1km পর্যন্ত), Wi-Fi ac, Bluetooth, GPS, ডুয়েল ন্যানো সিম, USB Type-C পোর্ট, OTG, 3.5mm হেডফোন জ্যাক এবং FM রেডিও দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে DTS অডিও, IR ব্লাস্টার এবং IP64 রেটিং যোগ করা হয়েছে।
Infinix Smart 20 ফোনটি Shadow Black, Polaris Titanium, Sunlike Orange এবং Cloudline Blue কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির দাম ঘোষণা করা হয়নি। এই বিষয়ে অফিসিয়াল তথ্য পাওয়া গেলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Infinix Smart 20 ফোনটি বাজেট সেগমেন্টে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ একটি ভালো অপশন। তবে এই ফোনটি শুধুমাত্র 4G কানেক্টিভিটি সাপোর্ট করে, তাই যারা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন এই ফোনটি তাদের জন্য নয়। Lava Bold N1 5G, Tecno Spark Go 5G এবং Samsung Galaxy A06 5G ফোনগুলি কম দামে ভালো 5G ডিভাইস।











