144Hz কার্ভড ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি সহ 6 মার্চ লঞ্চ হতে চলেছে Motorola Edge 70 Fusion

Motorola তাদের নতুন মিড বাজেট রেঞ্জে Edge 70 Fusion ফোনটির ভারতীয় লঞ্চ ডেট জানিয়েছে। আগামী 6 মার্চ ভারতের বাজারে ফোনটি পেশ করা হবে। এটি Edge 70 সিরিজের দ্বিতীয় স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি লঞ্চের পর Flipkart, Motorola.in এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটির মাইক্রোসাইটে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

Motorola Edge 70 Fusion ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব 50MP Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা সেন্সর হবে। এটি Moto AI সহ লঞ্চ করা হবে। এই প্রথম এই ফোনে AI ফিচার দেওয়া হবে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এর সাহায্যে লো-লাইট ফটোগ্রাফিতে বেশি শার্প এবং ভিডিওতে স্টেবল হাইলাইট পাওয়া যাবে। একইসঙ্গে এই সেটআপে 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে, যা ম্যাক্রো এবং ডেপ্থ ফটো তুলতে সাহায্য করবে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। সবচেয়ে দারুণ বিষয় হল এই তিনটি ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 144Hz কোয়াড-কার্ভড প্যানেল দেওয়া হবে। এই স্ক্রিন HDR10+ এবং 5,200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই Edge 70 Fusion ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। দ্রুত চার্জ করার জন্য 68W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে মিক্সড ইউজে 52 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির থিকনেস মাত্র 7.99mm রাখা হয়েছে।

Motorola Edge 70 Fusion Pantone ফোনটি Silhouette, Blue Surf এবং Country Air লেদার-লাইক ফিনিশ সহ দেখা গেছে। এই ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।

Edge 60 Fusion ফোনটি 20,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আপকামিং ফোনের দাম আগের মডেলের চেয়ে কিছুটা বেশি রাখা হতে পারে। কারণ মিড রেঞ্জ সেগমেন্টে ফোনের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এই প্রাইস রেঞ্জে OnePlus Nord CE সিরিজ এবং Redmi Note Pro মডেলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এতে ডিসপ্লে কোয়ালিটি, ব্যাটারি লাইফ এবং ক্যামেরা পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ ফিচার।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ব্রাইট কার্ভড ডিসপ্লে এবং শক্তিশালী প্রাইমারি ক্যামেরা সহ ফোন চাইছেন, তাদের জন্যও Edge 70 Fusion ফোনটি অসাধারণ বিকল্প হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্যও অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here