মোবাইল জগতের সবচেয়ে বড় টেক ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 (MWC 2026) এর মঞ্চে টেক কোম্পানি অনার তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Honor Magic V6 পেশ করেছে। এই ফোল্ডেবল ফোনে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 5,00,000 বার ফোল্ড-আনফোল্ড করার পরও ঠিকঠাক কাজ করবে এবং ফোনটির হিঞ্জে কোনো প্রভাব পড়বে না। নিচে Honor Magic V6 ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Honor Magic V6 ফোনটির ওজন মাত্র 216 গ্রাম। বইয়ের মতো ফোল্ড হলে ফোনটির থিকনেস হয় 8.75mm। জেনে অবাক হতে হয়, iPhone 17 Pro Max ফোনটির থিকনেসও 8.75mm। Honor Magic V6 ফোনটি আনফোল্ড করলে থিকনেস দাঁড়ায় 4mm, যা সত্যিই যথেষ্ট প্রশংসনীয়। জানিয়ে রাখি Galaxy Z Fold7 ফোনটি ফোল্ড করলে 8.9mm এবং আনফোল্ড করলে 4.2mm থিকনেস পাওয়া যায়।
Honor Magic V6 ফোনে 7.95 ইঞ্চির মেইন ডিসপ্লে দেওয়া হয়েছে। 2172 x 2352 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এই স্ক্রিন LTPO 2.0 AMOLED প্যানেল দিয়ে তৈরি। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে UTG অর্থাৎ আলট্রা থিন গ্লাসের লেয়ার যোগ করা হয়েছে, ফলে ক্রিজ ডেপ্থ 44% পর্যন্ত কমে যায়। এই স্ক্রিনে অ্যান্টি রিফ্লেকশন টেকনোলজি রয়েছে।
Honor Magic V6 ফোনের ডিসপ্লে 1-120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি ফোল্ড করার পর 6.52 ইঞ্চির কভার স্ক্রিন পাওয়া যায়। এই স্ক্রিনও LTPO 2.0 AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে ফুল এইচডি+ রেজোলিউশনের পাশাপাশি মেইন স্ক্রিনের মতো রিফ্রেশ রেট ও 6000nits ব্রাইটনেস পাওয়া যায়। মনে করিয়ে দিই Samsung Galaxy Z Fold7 ফোনে 6.50 ইঞ্চির কভার স্ক্রিন রয়েছে।
প্রসেসিঙের জন্য Honor Magic V6 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 storage টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Honor Magic V6 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 70mm 64MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির উভয় স্ক্রিনে সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। অর্থাৎ ফোনটি ফোল্ড এবং আনফোল্ড উভয় অবস্থাতেই সেলফি তোলা যাবে। এই ফোনের দুটি স্ক্রিনেই 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor Magic V6 ফোনে 6660mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 66W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোল্ডেবল ফোনটি রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
কোম্পানির পক্ষ থেকে Honor Magic V6 ফোনে 6 জেনারেশন ওএস আপডেট দেওয়া হবে। এই ফোনে Honor Connect ফিচার রয়েছে, ফলে এই ফোনটি iPhone ও অন্যান্য iOS ডিভাইসের সঙ্গে 2-ওয়ে কানেক্ট হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি বাজারে উপস্থিত সবচেয়ে মজবুত স্টিল দিয়ে তৈরি এবং এর সাহায্যে Super Steel Hinge তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনটির দাম ঘোষণা করা হয়নি, তবে এই ফোনটি Red, Gold, White এবং Black কালার অপশনে সেল করা হবে।












