স্মার্টফোন ডিজাইন এবং ক্যামেরা টেকনোলজির নতুন বেঞ্চমার্ক তৈরি করে টেক কোম্পানি অনার তাদের নতুন স্মার্টফোন Honor Robot Phone লঞ্চ করেছে। MWC 2026 অর্থাৎ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 এর মঞ্চ থেকে এই ইউনিক ফোনটি শোকেস করা হয়েছে। এই ফোনে রোবোটিক ক্যামেরা দেওয়া হয়েছে, যা বডি থেকে বেরিয়ে আসার পাশাপাশি সাবজেক্টের আচরণ অনুযায়ী মানুষের ঘাড়ের মতো নড়তে এবং ঘুড়তে সক্ষম। সবচেয়ে বড় কথা এই ক্যামেরা মানুষের সঙ্গে কথাও বলতে পারে।
ওপরের ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে এই ফোনটির ক্যামেরা বডির বাইরে বেরিয়ে আসে। এটি ফোনের ওপরে উঠে এসে স্থির হয়ে যায়, অনেকটা ঠিক মানুষের মাথার মতো। এই ক্যামেরা যে কোনো দিকে ঘুরিয়ে ছবি তোলা যায়। কোম্পানির শেয়ার করা ভিডিও অনুযায়ী Honor Robot Phone এর ক্যামেরা অন করে সেটির ফ্রেমে থেকে প্রশ্নও করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাসম্পন্ন এই ফোনটির ক্যামেরা প্রশ্ন ও সীন বুঝে মোশনের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারে।
Honor Robot Phone এর এই ক্যামেরা ছবি ও ভিডিও রেকর্ড করা ছাড়াও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে সক্ষম। Apple এর Siri বা Amazon এর Alexa যেমন শব্দের মাধ্যমে যোগাযোগ করে, তেমনই Honor এর Robot Phone ভয়েস কম্যান্ডের পাশাপাশি ভিজুয়াল রেসপন্স দিতে সক্ষম। সাবজেক্ট লক করার পর এই ফোনের ক্যামেরা সাবজেক্টের মুভমেন্ট অনুযায়ী নিজে থেকেই মুভ করতে পারে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Honor Robot Phone এ ইন্ডাস্ট্রির সবচেয়ে ছোট 4DoF (ফোর-ডিগ্রী-অফ-ফ্রিডম) গিম্বল সিস্টেম যোগ করা হয়েছে। এই সিস্টেমে ব্যাবহৃত মাইক্রো মোটর 70% পর্যন্ত ছোট করা হয়েছে, এর ফলে সম্পূর্ণ ক্যামেরা মেকানিজম ফোনের ভেতরেই ফিট হয়ে যায়। এটি ব্যাক প্যানেলে একটি স্লাইড কভারের মধ্যে অবস্থিত, এটি পাশে স্লাইড করার পর একটি মোটরাইজড ক্যামেরা আর্ম বাইরে চলে আসে এবং ফোনের টপে সেট হয়ে যায়।
Honor Robot Phone ফোনে 200MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই 200MP প্রাইমারি ক্যামেরা মুভিং থ্রি-অ্যাক্সিস গিম্বল সিস্টেমের সঙ্গে কাজ করে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে আরও দুটি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই দুটি সেন্সর রেয়ার ক্যামেরা সেটআপে ফিক্স এবং শুধুমাত্র তৃতীয় লেন্সটি মোটরাইজড আর্মের সঙ্গে বাইরে বেরিয়ে আসে ও কাজ শেষ হয়ে গেলে পুনরায় বডির ভেতরে ফিক্স হয়ে যায়।
আমাদের পাওয়া তথ্য অনুযায়ী Honor Robot Phone ফোনটি আদতে একটি হাই-এন্ড স্মার্টফোন এবং এতে AI ইন্টার্-অ্যাকশন ও রোবোটিক জেসচার যোগ করা হয়েছে। ইউজার কোনো কম্যান্ড দিলে এই ক্যামেরা ফিজিক্যাল জেসচারের মাধ্যমে উত্তর দিতে সক্ষম। এই ক্যামেরা কিছু অন্য মুভমেন্টও করতে পারে, এর ফলে ফোনটিতে রোবোটিক টাচ পাওয়া যায়। জানিয়ে রাখি এই ফোনটির ক্যামেরা রোবোটিক আর্মে 2800MPa টেন্সাইল স্ট্রেন্থ সহ ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। এই ম্যাটেরিয়াল লেটেস্ট Honor Magic V6 ফোনের হিঞ্জেও রয়েছে।
Honor Robot Phone ফোনে ভিডিও শুটের জন্য স্পেশাল Super Steady মোড দেওয়া হয়েছে। এই ফিচারের দৌলতে ফোন নড়লেও ক্যামেরা লেন্স স্টেবল থাকে, এমনকি চলন্ত গাড়িতেও স্মুথ ভিডিও রেকর্ডিং করা যায়। এই ফোনে Spinshot ফিচার যোগ করা হয়েছে, যা রোবোটিক ক্যামেরা 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। এছাড়াও Object Tracking ট্র্যাকিং ফিচারের সাহায্যে ফোন এক জায়গায় রেখে ইউজার যদি ঘুরতেও থাকেন তবুও ইউজারকে ফ্রেমেই ধরে রাখবে।
Honor Robot Phone ফোনটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ভারতের বাজারে এই ফোনটি সেল করা হবে না বলে মনে করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে এবং বছরের দ্বিতীয়ার্ধে ফোনটির সেল শুরু হবে। স্পেসিফিকেশনের দিক থেকে না হলেও, ডিজাইন এবং ইনোভেশনের দিক থেকে এই ফোনটি নিঃসন্দেহে ইউজারদের নজর কাড়বে।









