17 মার্চ ভারতে আসতে চলেছে Samsung Galaxy M17e 5G স্মার্টফোন, কম দামের ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য নতুন কিছু লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি তাদের ফোনের ডিজাইন বা স্পেসিফিকেশন নয়, বরং নামের লখেত্রে পরিবর্তন করতে পারে। সম্প্রতি Galaxy F70e ফোনটি ভারতে লঞ্চ কোয়েরা হয়েছিল। এবার আরও একটি ‘ই’ মেনিকার সহ ফোন নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 17 মার্চ Samsung Galaxy M17e 5G ফোনটি লঞ্চ করা হবে।

17 মার্চ ভারতে Samsung Galaxy M17e ফোনটি পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট স্যামসাঙ ডট ইন সহ ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে ফোনটির মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এই মাইক্রসাইতের মাধ্যমে ফোনের ফটোর পাশাপাশি ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে। লো-বাজেট Samsung Galaxy M17e ফোনটি 15 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হবে।

ভারতে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M17e ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এই ফোনের ডিটেইলস দেখে মনে করা হচ্ছে , এটি গত মাসে লঞ্চ হওয়া Samsung Galaxy A07 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। জানিয়ে রাখি Samsung Galaxy A07 5G ফোনটি প্রাথমিক 15,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এটি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনের দাম। তাই আপকামিং Galaxy M17e ফোনের দাম এইরকমই রাখা হতে পারে।

স্যামসাঙ জানিয়েছে Samsung Galaxy M17e ফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। একই প্রসেসর Galaxy A07 ফোনটিতেও রয়েছে। জানিয়ে রাখি যদি সত্যি দুই বছর পুরনো প্রসেসর Galaxy M17e ফোনটিতে দেওয়া হয়, তবে এটি স্যামসাঙে ইউজারদের যথেষ্ট নিরাশ করতে পারে। এই ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

আপকামিং Samsung Galaxy M17e 5G ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ ও f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য আসন্ন Samsung 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M17e 5G ফোনটি শক্তিশালী 6000mAh ব্যাটারি সহ ভারতে বাজারে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি একই সিরিজের Galaxy M17 5G ফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ‘e’ মডেলে এক্সট্রা পাওয়ার পাওয়া যাবে। একইভাবে চার্জিংয়ের জন্য Galaxy M17e ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

Samsung Galaxy M17e 5G ফোনটি 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে ওয়াটারড্রপ নচ স্টাইলের ডিসপ্লে দেওয়া হতে পারে, এটি বর্তমান ট্রেন্ডে কিছুটা ‘ওল্ড ফ্যাশন’ মনে করা হতে পারে। অন্যদিকে LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। Samsung Galaxy M17e ফোনটির অফিসিয়াল দাম জানার জন্য 17 মার্চ লঞ্চের অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here