গতকাল 12 মার্চ থেকে Motorola Edge 70 Fusion স্মার্টফোনের সেল শুরু হয়েছে। ইউজাররা Flipkart, Motorola India ওয়েবসাইট এবং দেশজুড়ে রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনটি মিড-প্রিমিয়াম 5G সেগমেন্টে বিভিন্ন শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর, 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 70 Fusion স্মার্টফোনের দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।
ভারতের বাজারে Motorola Edge 70 Fusion ফোনটির 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা, 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,999 টাকা রাখা হয়েছে। তবে অফার সহ HDFC, Axis, ICICI এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
একইভাবে ইএমআই ট্রানজেকশনে 2500 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। একইসঙ্গে সমস্ত ব্র্যান্ডের ফোনে 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাস জারি করা হয়েছে। এই সমস্ত অফারের পর ফোনটির প্রাথমিক দাম 24,999 টাকা হয়। একইসঙ্গে অন্যান্য ভেরিয়েন্ট যথাক্রমে 27,999 টাকা এবং 30,999 টাকা দামে পাওয়া যাবে। এছাড়া Axis ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 এবং 6 মাসের নো-কস্ট EMI ও Bajaj Finserv এর মাধ্যমে সহজ ফাইনেনসিং অপশন দেওয়া হচ্ছে।
অপারেটর অফারের অধীনে Jio SIM ইউজাররা অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। এই অফারের মাধ্যমে ইউজাররা 18 মাসের জন্য Google Gemini Pro প্ল্যান অ্যাক্সেস করতে পারবেন। এই প্ল্যানের দাম প্রায় 35,100 টাকা হয় বলে জানানো হয়েছে। অর্থাৎ যারা AI ফিচার ব্যাবহার করতে চাইছেন, তাদের কাছে এই অফারটি আকর্ষণীয় হয়ে উঠবে।
জানিয়ে রাখি ফোনটি Pantone Blue Surf, Pantone Country Air এবং Pantone Silhouette মতো তিনটি কালার অপশনে সেল করা হচ্ছে। এতে ফেব্রিক ইন্সপায়ার্ড ফিনিশ রয়েছে।
Motorola Edge 70 Fusion ফোনটিতে 6.78 ইঞ্চির Super HD 1.5K Extreme AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 5,200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও ডিসপ্লেটিতে 10-বিট কালার ডেপথ ও 100% DCI-P3 কালার গ্যামাট রয়েছে। ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে OIS ফিচার সাপোর্টেড 50MP Sony LYTIA 710 সেন্সর এবং 120-ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ম্যাক্রো ফটোগ্রাফি সহ 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কোম্পানির ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করে।এই স্মার্টফোনটি Android 16 বেস্ড Hello UI সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে তিন বছরের OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে।
কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, Wi-Fi 6E, Bluetooth 6.0, NFC এবং GPS এর মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। অডিওর জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার সহ Dolby Atmos যোগ করা হয়েছে, ফলে ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং এবং MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন দেওয়া হয়েছে, এর ফলে ফোনটি যথেষ্ট মজবুত ও টেকসই হয়ে উঠেছে।










