জনপ্রিয় চাইনিজ মোবাইল কোম্পানি Oppo ভারতে তাদের নতুন Oppo K14 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি “Endurance Powerhouse” হিসাবে প্রচার করা হচ্ছে। এই ফোনে দীর্ঘ ব্যাটারি লাইফ, স্মুথ পারফরমেন্স এবং দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে জানা গেছে। আগামী 20 মার্চ 2026 থেকে Flipkart এবং Oppo e-store এর মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Oppo K14 5G ফোনটির 6GB + 128GB মডেল 17,999 টাকা, 6GB + 256GB ভেরিয়েন্ট 19,999 টাকা এবং 8GB + 256GB মডেল 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনটির দামে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডে 1,000 টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3 মাসের নো কস্ট ইএমআই অপশন দেওয়া হচ্ছে।
প্রিমিয়াম লুক সহ Oppo K14 5G ফোনে SGS 5-Star এবং MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটি Icy Blue, Prism Violet এবং Prism White কালার অপশনে পেশ করা হয়েছে।
Oppo K14 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1125nits ব্রাইটনেস সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। হাই ব্রাইটনেসের দৌলতে এই ফোনটি জোরালো আলোর মধ্যে দাঁড়িয়েও ব্যাবহার করা যাবে। এর সঙ্গে এই স্ক্রিনে Splash Touch ও Glove Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতে এবং গ্লাভস পড়েও অনায়াসে এই ফোনটি ব্যাবহার করা যাবে।
প্রসেসিঙের জন্য Oppo K14 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যাবহার ও মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এই ফোনে ColorOS 15 এর সঙ্গে কোম্পানির নিজস্ব Trinity Engine যোগ করা হয়েছে, এটি দীর্ঘ দিন পর্যন্ত সিস্টেম স্মুথ থাকবে। এছাড়াও এই ফোনে UFS স্টোরেজ রয়েছে। এর ফলে অ্যাপ লঞ্চ ও ডেটা ট্রান্সফার আরও স্মুথ হয়ে যাবে।
Oppo K14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি AI সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে AI Recompose, AI Eraser 2.0 এবং AI Clarity Enhancer ফিচার দেওয়া হয়েছে। এর ফলে ফটো কোয়ালিটি এবং এডিটিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর হয়ে উঠবে।
Oppo K14 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 700 ঘন্টার চেয়েও বেশি স্ট্যান্ডবাই টাইম, 22 ঘন্টার চেয়েও বেশি কলিং এবং প্রায় 18 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে 92 মিনিটের মধ্যে এত বড় ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
Oppo K14 5G ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে SuperCool VC কুলিং সিস্টেম রয়েছে। হেভি প্রসেসিং এবং মাল্টি টাস্কিঙের সময় এই ফিচার যথেষ্ট উপযোগী হবে বলে বোঝাই যাচ্ছে। বিশেষভাবে গেমারদের কথা মাথায় রেখে এই সিস্টেম দেওয়া হয়েছে।
বাজারে উপস্থিত Redmi Note 14 5G, Realme Narzo 80 Pro 5G এবং iQOO Z10R 5G ফোনগুলির সঙ্গে Oppo K14 5G ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা বড় ব্যাটারি, মজবুত ডিজাইন এবং স্মুথ পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Oppo K14 5G ফোনটি একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। তবে শক্তিশালী গেমিং বা ক্যামেরা পারফরমেন্স পছন্দ হলে অন্য বিকল্প দেখা উচিৎ।











