16 মার্চ থেকে ভারতে iQOO Z11x 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। 7200mAh battery এবং MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর সহ ফোনটি ডিসকাউন্ট অফারের সঙ্গে 17,499 টাকা দামে কেনা যাবে। iQOO Z11x 5G ফোনের সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। iQOO Z11x 5G ফোনটি লঞ্চের পর, এবার এই সিরিজের iQOO Z11 5G ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। গীকবেঞ্চ সাইটে ফোনটি স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে।
বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে iQOO Z11 5G ফোনটি লিস্টেড হয়েছে। টিপস্টার অভিষেক যাদব এই লিস্টিং স্পট করেছেন। গীকবেঞ্চ সাইটে ফোনটি vivo V2551A মডেল নাম্বার সহ দেখা গেছে। বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1717 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6795 স্কোর পেয়েছে।
iQOO Z11 5G ফোনটি অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। গীকবেঞ্চ অনুযায়ী এই ফোনে 2.20GHz ক্লক স্পীডযুক্ত বেস ফ্রিকোয়েন্সি এবং টপ ক্লক স্পীড 3.40GHz থাকবে। এই লিস্টিঙের মাধ্যমে সরাসরি প্রসেসরের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে প্রসেসিং স্পীড ও কোডনেম দেখে মনে করা হচ্ছে ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং iQOO Z11 5G ফোনটি 16GB RAM সহ দেখা গেছে, এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে। এছাড়া বাজারে ফোনটি 12GB RAM অপশনে লঞ্চ করা হতে পারে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটি লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G720 MC8 GPU দেওয়া হতে পারে বলে জানা গেছে।
জানিয়ে রাখি কিছুদিন আগে iQOO এর প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng চীনে iQOO Z11 5G ফোনটি টিজ করেছিলেন। কোম্পানির প্রোডাক্ট ম্যানেজারের বক্তব্য অনুযায়ী ফোনটি 2,000–3,000 ইউয়ান দামের মধ্যে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ভারতের বাজারে এই ফোনের দাম 25 হাজার থেকে 35 হাজার টাকার কাছাকাছি হতে পারে। বর্তমানে এই প্রাইস রেঞ্জে ফোনটি বাজারে উপস্থিত Nothing Phone 4a, Motorola Edge 70, OnePlus Nord 5 এবং Redmi Note 15 Pro ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iQOO Z11 5G ফোনটি 9020mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। তবে ভারতের বাজারেও একই ব্যাটারি সহ ফোনটি পেশ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। এত বড় ব্যাটারি সহ ফোনটিতে দুর্দান্ত গেমিং উপভোগ করা যাবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Z11 5G ফোনটিতে 165Hz গেমিং ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে হাই 165Hz রিফ্রেশ রেটে গেম খেলার সময়ে স্মুথ এবং ল্যাগ-ফ্রি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইসঙ্গে স্মার্টফোনে 1.5K AMOLED স্ক্রিন দেওয়া হতে পারে আশা করা হচ্ছে। তবে ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন এবং ভারতে লঞ্চ ডেট জানার জন্য এখনও পর্যন্ত কিছু দিন অপেক্ষা করতে হবে।











