আজ থেকে শুরু হল 200MP ক্যামেরা সহ Xiaomi 17 Ultra স্মার্টফোনের সেল, Xiaomi 17 5G ফোনটিতে পাওয়া যাবে দুর্দান্ত ডিসকাউন্ট

11 মার্চ ভারতে Xiaomi 17 সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের অধীনে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি পেশ করা হয়েছিল। আজ 18 মার্চ থেকে ভারতে ফ্ল্যাগশিপ স্মার্টফোনদুটির সেল শুরু হয়ে গেছে। প্রথম সেল হিসাবে কোম্পানির পক্ষ থেকে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি আকর্ষণীয় অফার সহ সেল করা হচ্ছে। নতুন ফোনে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি উপহারও পাওয়া যাবে। নিচে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনের সেল ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi 17 ফোনটি 12GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনের 256GB স্টোরেজ অপশনের দাম 89,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 99,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি লিমিটেড টাইম পিরিয়ডের জন্য ফোনের 256GB ভেরিয়েন্টের দামে 512GB ভেরিয়েন্ট কেনা যাচ্ছে। অর্থাৎ 512GB স্টোরেজ অপশন সহ ফোনটিতে 10,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Xiaomi 17 ফোনটি Black, Ice Blue এবং Venture Green কালার অপশনে সেল করা হচ্ছে।

Xiaomi 17 Ultra ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 1,39,999 টাকা রাখা হয়েছে। আজ থেকে ফোনটির সেল শুরু হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 10,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Xiaomi 17 Ultra ফোনটির ইফেক্টিভ প্রাইস 1,29,999 টাকা হবে। এই ফোনটি Black এবং White কালার অপশনে সেল করা হচ্ছে।

Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra ফোনদুটি কেনার পর ইউজাররা 3 মাসের জন্য Youtube Premium সাবস্ক্রিপশন ফ্রিতে উপভোগ করতে পারবেন। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 4 মাসের জন্য Spotify Premium এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। শাওমি ইউজাররা ফোনটিতে 3 মাসের Google AI Pro ট্রায়াল প্রোগ্রামও পেয়ে যাবেন। ফোনদুটিতে SBI এবং HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে 10,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। নতুন শাওমি ফোনদুটি কোম্পানির ওয়েবসাইট এবং আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে।

Xiaomi 17 ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি HyperOS 3.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। একইসঙ্গে হেভি গেমিং চলাকালীন অতিরিক্ত গরম থেকে সুরক্ষিত রাখার জন্য এতে 3D IceLoop system রয়েছে। এই ফোনটিতে 6.3 ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন 1-120Hz অ্যাডেপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 17 ফোনটিতে 50-মেগাপিক্সেল লাইট এন্ড শ্যাডো 950 সহ ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে 50-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 6330mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Xiaomi 17 ফোনটির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

Xiaomi 17 Ultra ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। সুন্দর থার্মাল কানেক্টিভিটির জন্য Xiaomi 17 Ultra ফোনে 3D Dual-Channel IceLoop সিস্টেম যোগ করা হয়েছে। এছাড়াও ভালো গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 840 GPU রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17 Ultra 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

Xiaomi 17 Ultra ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 1-ইঞ্চির 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 200MP পেরিস্কোপ + টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Xiaomi 17 Ultra 5G ফোনে 6.9-ইঞ্চির 1.5K M10 OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC সহ স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here