শীঘ্রই Realme তাদের C-সিরিজের পরিধি বাড়াতে চলেছে। লঞ্চের আগেই এই সিরিজের আপকামিং Realme C100 5G ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার এই সিরিজের আরও একটি Realme C100i ফোন NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এর ফলে কোম্পানি একইসঙ্গে একাধিক মডেল লঞ্চ করবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। জানিয়ে রাখি লিস্টিঙের পাশাপাশি গ্লোবাল আমাজন সাইটের মাধ্যমে ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
লিক অনুযায়ী থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Realme C100i ফোনটি RMX5377 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসেনি, তবে আপকামিং ফোনটি 4G LTE কানেক্টিভিটি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ ফোনটিতে 5G কানেক্টিভিটি পাওয়া যাবে না। এর আগে ইন্দোনেশিয়া TKDN এবং ইউরোপের EEC প্ল্যাটফর্মে লিস্টেড হয়েছিল।

গ্লোবাল আমাজন লিস্টিঙ অনুযায়ী Realme C100i ফোনটিতে 6.8-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 6000mAh ব্যাটারি, 5MP ফ্রন্ট ক্যামেরা, Android 16, সিঙ্গেল স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।
প্রকাশ্যে আসা তথ্য ঠিক হলে, Realme C100 5G ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠবে। এই ফোনটির 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এটি সেগমেন্টের সবচেয়ে বড় হাইলাইট হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে আশা করা যাচ্ছে। এই প্রসেসর দৈনন্দিন ব্যাবহার এবং লাইট গেমিঙের জন্য ভালো অপশন হতে পারে।
Realme C100 5G ফোনটিতে 4GB RAM এবং 128GB বা 256GB স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme C100 5G ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরাএবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে Android 16, মাইক্রোSD কার্ড সাপোর্ট, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.3 এবং MIL-STD-810H ডিউরেবিলিটি থাকতে পারে।
যারা 4G ফোন, বড় ব্যাটারি এবং সিম্পল ফিচার সহ খুঁজছেন, এমন ইউজারদের জন্য আপকামিং Realme C100i ফোনটি বেসিক ইউজারদের জন্য ভালো অপশন হতে পারে। অন্যদিকে যেসব ইউজাররা বাজেট সেগমেন্টে 5G, বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট এবং দারুণ পারফরমেন্স সহ ফোন চাইছেন, সেইসব ইউজারদের কাছে Realme C100 5G ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
এই ফোনটি লঞ্চের পর বাজারে উপস্থিত Xiaomi, Samsung এবং iQOO বাজেট ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনের অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসার পরই, আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব। যারা কম দামে বেসিক ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা C100i ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে যেসব ইউজাররা দারুণ পারফরমেন্স, 5G এবং বড় ব্যাটারি সহ কিনতে চাইছেন, সেইসব ইউজাররা Realme C100 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।









