50MP সেলফি, 7000mAh ব্যাটারি, MediaTek প্রসেসর এবং 8GB RAM সহ লঞ্চ হবে realme 16 5G স্মার্টফোন! লিক হল রিটেইল বক্স

আগামী 2 এপ্রিল ভারতে রিয়েলমি তাদের নতুন realme 16 স্মার্টফোনের লঞ্চ ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে realme 16 Pro এবং realme 16 Pro+ স্মার্টফোনগুলির পর, এবার কোম্পানি এই সিরিজে তাদের তৃতীয় মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি বাজারে লঞ্চের আগেই এর রিটেইল বক্স প্রকাশ্যে এসেছে। আপকামিং realme 16 ফোনটির বক্সের পাশাপাশি RAM, স্টোরেজ, প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে realme 16 5G ফোনটির রিটেইল বক্স শেয়ার করা হয়েছে। অনন্ত রাওয়াত নামের ইউজার এই বক্সের ছবি আপলোড করেছে। পোস্টের মাধ্যমে ফোনের বক্সের ব্যাক সাইড দেখানো হয়েছে, এখানে ফোনটির সমস্ত স্পেসিফিকেশন রয়েছে। এই বক্সে realme 16 5G ফোনটির RMX5171 মডেল নাম্বার লেখা রয়েছে। এটি realme 16 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের Air Black কালার মডেলের বক্স।

লিক অনুযায়ী ভারতে Realme 16 5G ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া Realme 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড Realme UI 7 কাস্টম ইউআই সহ কাজ করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য Realme 16 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। রিটেল বক্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রাইমারি ক্যামেরাটিতে Sony IMX852 সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Realme 16 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে Selfie Mirror ফিচার দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 16 5G ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটির ব্যাটারি ক্ষমতা এই সিরিজের Realme 16 Pro এবং Realme 16 Pro+ ফোনের মতো রাখা হয়েছে। এছাড়া এই বড় ব্যাটারি 5 বছর বা এর চেয়েও বেশি হেলথ বজায় রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে 60W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে অফিসিয়ালি জানানো হয়েছে।

Realme 16 5G ফোনটিতে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হবে। ফোনের রিটেল বক্সের মাধ্যমে জানা গেছে ফোনটির AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া ফোনটি IP69 Pro রেটিং সহ লঞ্চ করা হবে। লিক বক্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং realme 16 5G ফোনটিতে 9 5G Bands থাকবে।

2 এপ্রিল Realme 16 5G ফোনটি লঞ্চের দিন এর দাম এবং সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। তবে আমরা মনে করছি আসন্ন ফোনটি 24,999 টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। তবে ভারতে realme 16 Pro ফোনটির প্রাথমিক দাম 31,999 টাকা এবং realme 16 Pro+ ফোনটির প্রাথমিক দাম 39,999 টাকা রাখা হয়েছিল। তাই realme 16 ফোনটি 25 হাজার টাকা রেঞ্জে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here