Vivo ভারতের মোবাইল বাজারে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি কোম্পানি প্রাথমিক 14,999 টাকা দামে তাদের কম দামের vivo Y21 5G এবং vivo Y11 5G ফোনদুটি ভারতে লঞ্চ করেছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই নতুন vivo Y500 5G এবং Y500 4G ফোনদুটি টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। আপকামিং ভিভো ফোনদুটি লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে এবং শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হবে বলে আশা করা হচ্ছে।
প্যাশনেটগীক্জ ওয়েবসাইটের মাধ্যমে vivo Y500 5G এবং Y500 4G ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী উভয় ফোনই IMEI database এ স্পট করা হয়েছে। vivo Y500 5G ফোনটি V2572 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে, অন্যদিকে Y500 4G ফোনটি V2570 মডেল নাম্বার সহ দেখা গেছে। এখনও পর্যন্ত BIS সার্টিফিকেশন সাইটে vivo Y-series এর ফোনদুটি দেখা যায়নি, তবে ভারতে এই ফোনগুলি লঞ্চ হতে এখনও অনেকটাই সময় বাঁকি রয়েছে। গ্লোবাল লঞ্চের কিছু দিন পরই, ভারতীয় বাজারে ফোনটির লঞ্চ ঘোষণা করা হতে পারে।
জানিয়ে রাখি কয়েক মাস আগেই vivo Y500 5G ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও, আশা করা হচ্ছে চাইনিজ মডেলে যে স্পেসিফিকেশন রয়েছে সেই একই স্পেসিফিকেশন সহ ভারতীয় ও গ্লোবাল মডেল লঞ্চ করা হবে। চীনের বাজারে ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে ভারতে vivo Y400 5G ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ পেশ করা হয়েছিল।
চীনের বাজারে vivo Y500 5G ফোনটি বড় 8200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার রয়েছে। ভারতেও যদি ফোনটি একই ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ করা হয়, তবে এটি Y400 5G ফোনে উপস্থিত 6000mAh ব্যাটারির মতো বড় আপগ্রেড হতে চলেছে। জানিয়ে রাখি Y400 5G ফোনটিতে 90ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Vivo Y500 5G ফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে Vivo 5G ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68, IP69 এবং IP69+ রেটিং সহ লঞ্চ করা হয়েছে।
Vivo Y400 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুলএইচডি+ (FHD+) ডিসপ্লে দেওয়া হয়েছে। এই E4 AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Corning Gorilla Glass এর প্রোটেকশন লেয়ার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে এক্সন্টেডেড RAM টেকনোলোজি রয়েছে, এই ফোনে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo Y400 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX852 OIS সেন্সর এবং 2 মেগাপিক্সেল Bokeh লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটিতে Underwater Camera ফিচার রয়েছে, এর মাধ্যমে জলের নিচেও ছবি তোলা যায়। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে।











