হোম-মার্কেট চীনে Vivo তাদের নতুন Y-সিরিজের অধীনে Vivo Y60 এবং Vivo Y60m স্মার্টফোনটি লঞ্চ করা হবে। বিশেষত্ব হল উভয় স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না এবং ফোনদুটি একইরকম ডিজাইন ও স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y60 এবং Vivo Y60m স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Vivo Y60 এবং Y60m স্মার্টফোনটিতে 6.74-ইঞ্চির HD+ (1600×720 পিক্সেল) LCD ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে স্মুথ টাচ এক্সপিরিয়েন্সের জন্য 120Hz, 180Hz এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ডিসপ্লে TUV Rheinland লো-ব্লু লাইট সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এতে প্রফেশনাল আই প্রোটেকশন মোড, True DC ডিমিং, অ্যান্টি-গ্লেয়ার পেপারের মতো কোটিং এবং ডার্ক মোডের মতো ফিচার যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo Y60 এবং Vivo Y60m স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 613 GPU রয়েছে। এই ফোনটি 6GB এবং 8GB LPDDR4X RAM সহ 128GB ও 256GB UFS 3.1 স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। একইভাবে Memory Fusion টেকনোলোজির মাধ্যমে ভার্চুয়াল RAM 8GB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনদুটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির দিক দিয়ে Vivo Y60 এবং Y60m ফোনদুটি যথেষ্ট বেসিক। এই ফোনের রেয়ার প্যানেলে 13MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, তবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারির দিক দিয়ে ফোনটি ঠিকঠাক কারণ, এতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য ফোনটিতে 15W ওয়ার্ড চার্জিং এবং OTG রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Vivo Y60 এবং Y60m ফোনগুলির মিড-ফ্রেম প্লাস্টিকের তৈরি, তবে ব্যাক প্যানেলে কম্পোজিট মেটেরিয়াল রয়েছে। উভয় স্মার্টফোনের ওজন 209 গ্রাম এবং থিকনেস 8.39mm। ডিউরেবিলিটির জন্য ফোনগুলিতে SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স এবং এতে 4-লেয়ার ডায়মন্ড প্রোটেকশন, স্ক্র্যাচ রেজিস্টেন্স ও ফল রেজিস্টেন্সের মতো ফিচার দেওয়া হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP65 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।
Vivo Y60 এবং Y60m স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,Bluetooth 5.1, Wi-Fi Display, IR ব্লাস্টার এবং 5G কানেক্টিভিটির মতো ফিচার যোগ করা হয়েছে, তবে NFC সাপোর্ট দেওয়া হয়নি।
Vivo Y60 এবং Y60m ফোনদুটির 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1799 অর্থাৎ প্রায় 24,300 টাকা রাখা হয়েছে। তবে 6GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট CNY 1999 অর্থাৎ প্রায় 27,000 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB + 256GB স্টোরেজ অপশন CNY 2299 অর্থাৎ প্রায় 31,136 টাকা দামে লঞ্চ করা হয়েছে। বর্তমানে Vivo এর অফিসিয়াল চীনের ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনদুটি Obsidian Black, Lucky Purple এবং Shanhaiqing কালার অপশনে সেল করা হচ্ছে।
যারা বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং বেসিক পারফরমেন্স সহ একটি বাজেট 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo Y60 এবং Y60m ফোনগুলি ভালো অপশন হতে পারে। যদিও ক্যামেরা এবং চার্জিং স্পীড সেগমেন্টের দিক দিয়ে কিছুটা খামতি থাকতে পারে, তবে ব্যাটারি ব্যাকআপ এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে ফোনটি যথেষ্ট শক্তিশালী। চীনের ইউজাররা এই ফোনগুলি কিনতে পারবেন।










